কথায় আছে না বিপদ কখনও বলে আসেনা, এমনটাই হলো নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট চলাকালীন কাঁধে চোট পেলেন কেন। তাই টেস্ট ম্যাচের মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের প্রথম দুটি দিন বৃষ্টির কারণে ভেস্তে যায়। এরপর রবিবার টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পান এই অধিনায়ক।
কাঁধে চোট নিয়েই ব্যাট করতে নামেন, সেইসময় মেডিকেল স্টাফরা মাঠে ছুটে আসেন তাঁর সেবা করার জন্য। নিউ জিল্যান্ড টিম সূত্রে খবর, রবিবারই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই কাঁধের স্ক্যান করা হয়েছে। সেই রিপোর্ট এখনও হাতে আসেনি।
আজ আবার মাঠে নামেন তিনি, সেইসঙ্গে ১০৫ বলে ৭৪ রান করেন। এরপর বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ে আর ফিল্ডিং করতে নামেননি কেন উইলিয়ামসন। তাঁর পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় টিম সাউদি কে । আর মাত্র কয়েকমাস পরেই বিশ্বকাপ, তার আগেই উইলিয়ামসনের জন্য নিউজিল্যান্ড টীম পেতে পারেন বড়সড় ধাক্কা।
Injury update: Kane Williamson will not return to the field today as he rests his left shoulder ahead of further investigation (MRI scan) tomorrow morning. Tim Southee is the on-field captain.
— BLACKCAPS (@BLACKCAPS) March 11, 2019
from bengali.sportzwiki.com https://ift.tt/2SZn9lR

No comments:
Post a Comment