ভারতীয় দলের জোরে বোলার মহম্মদ শামির পারবারিক মামলার বিবাদ থামার নামই নিচ্ছে না। এই মামলা থামার বদলে আরো বেড়েই চলেছে। আপনাদের জানিয়ে দিই যে মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান মহম্মদ শামির উপর অন্যান্য মহিলাদের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করার গুরুতর অভিযোগ এনেছিলেন। সেই সঙ্গে মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান ভারতীয় ক্রিকেটারের নামে ঘরোয়া হিংসা, ম্যাচ ফিক্সিং, রেপার অ্যাটেম্পট টু মার্ডারের মত গুরুতর অভিযোগ এনেছিলেন।

এএনআই নিউজ এজেন্সির একটি টুইটের মোতাবেক মহম্মদ শামির বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে। তার উপর ভারতীয় দন্ডবিধির সঙ্ঘিতার ধারা ৪৯৮এ অধীনে পণ, প্রতারণা আর ৩৫৪এ ধারার অন্তর্গত যৌন উৎপীড়নের মামলা নথিভূক্ত করা হয়েছে।
A chargesheet has been filed against cricketer Mohammed Shami. He has been charged under IPC 498A (dowry harassment) and 354A (sexual harrasment).
(file pic) pic.twitter.com/6o6sBbtqY8— ANI (@ANI) 14 March 2019
চার্জশিটের কারণে ভারতীয় দল থেকে পড়তে পারেন বাদ

জানিয়ে দিই যে হাসিন জাহান ৮ মার্চ ২০১৮য় কলকাতার লালবাজারে পুলিশের হেড কোয়ার্টারে অত্যাচার, শারীরিক শোষণ আর মানসিক উৎপীড়নের কেস করেছিলেন আর এখন পুলিশ শামির বিরুদ্ধে চার্জশীট দাখিল করে দিয়েছে। যার একটা মানে এটাও যে এখন শামির বিরুদ্ধে আদালতে কেস চলবে।
৩ মার্চ ২০১৮য় হাসিন জাহান মিডিয়ার সামনে শামির উপর অবৈধ সম্পর্কের গুরুতর অভিযোগ করেহচিলেন। এরপর ম্যাচ ফিক্সিং এবং অন্য বড়ো অভিযোগ এনেছিলেন। হাসিন জাহানের অভিযোগের কারণে বিসিসিআই শামিকে ২০১৮ সালের কন্ট্রাক্টেও শামিল করেনি আর তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত করেছিল।যদিও শামিকে নির্দোষ পাওয়া যায় আর বিসিসিআই দ্বিতীয়বার তাকে নিজেদের কন্ট্রাক্টে নিয়ে নেয়। বর্তমানে চার্জশীটের কারণে তাকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হতে পারে।
from bengali.sportzwiki.com https://ift.tt/2XZtUrt

No comments:
Post a Comment