ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচ আগামি কাল রাঁচিতে খেলা হবে। দুই দলের খেলোয়াড় সেখানে আজ জমিয়ে ঘাম ঝরিয়েছে। ভারতীয় দল সিরিজে দুটি ম্যাচ জিতে ২-০ লীড নিয়ে ফেলেছে। এখন ভারতীয় দল আগামিকাল খেলা হওয়া ম্যাচে জিতে সিরিজে অজেয় লীড নিতে চাইবে।
অন্যদিকে অস্ট্রেলিয়ান দল ম্যাচে ফিরে আসতে পারে। এই ম্যাচকে জেতার জন্য অস্ট্রেলিয়া দল নিজেদের সমস্ত বাজি লাগাতে চাইবে। রাঁচিতে হতে চলা এই ম্যাচের আগে বিসিসিআই একটি ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে ভারতীয় দলের খেলোয়াড়দের লম্বা লম্বা ছক্কা মারতে দেখা যাচ্ছে।
যখন চহেল মারতে শুরু করেন লম্বা-লম্বা ছক্কা
Gearing up for Ranchi –
from #TeamIndia's training session before the 3rd ODI against Australia #INDvAUS @Paytm pic.twitter.com/WstXhrRa9T
— BCCI (@BCCI) 7 March 2019
রাঁচিতে প্র্যাকটিস চলাকালীন সমস্ত খেলোয়াড়কে লম্বা লম্বা ছক্কা মারতে দেখা যায়। যার মধ্যে ধোনি, পন্থ, আম্বাতি রায়ডুর মত ব্যাটসম্যান ছিলেন। কিন্তু এই ভিডিয়োতে আকর্ষণের কেন্দ্র ছিলেন যজুবেন্দ্র চহেল। গত দুটি ম্যাচে এই খেলোয়াড় সুযোগ পাননি। কিন্তু এই খেলোয়াড়ের লম্বা লম্বা ছক্কা দেখে সকলেই হতচকিত হয়ে যান। নিজের বোলিংয়ে বিপক্ষ খেলোয়াড়দের সমস্যায় ফেলা এই খেলোয়াড় যখন ব্যাটিংয়ে লম্বা লম্বা ছক্কা মারছিলেন সকলের চোখ ছানাবড়া হয়ে যায়।
এখানে দেখুন ভিডিয়ো
Who could hit the longest SIX? Here's a look at #TeamIndia's fun SIXES challenge at the nets during training in Ranchi #INDvAUS
@Paytm pic.twitter.com/syd7YSa3Wu
— BCCI (@BCCI) 7 March 2019
ভারতীয় দলের এই খেলোয়াড় এই সিরিজে এখনো সুযোগ পাননি। নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে এই খেলোয়ায়ড় ভালো প্রদর্শন করেছিলেন। চহেল প্র্যাকটিস চলাকালীন শিখর ধবনের ব্যাট নিয়ে খেলছিলেন। বিশ্বকাপের আগে ভারতীয় দলের এটি শেষ সিরিজ। এরপর ভারতীয় দলের খেলোয়াড়দের আইপিএল খেলতে দেখা যাবে।
ভুবনেশ্বর কুমারের হয়েছে প্রত্যাবর্তন
তৃতীয় ম্যাচে জোরে বোলার ভুবনেশ্বর কুমারের দলে প্রত্যাবর্তন হচ্ছে। এখন দলের সঙ্গে সিদ্ধার্থ কৌল থাকবেন না। কিন্তু তিনি কোনো ম্যাচেই খেলার সুযোগ পাননি।
from bengali.sportzwiki.com https://ift.tt/2EHfrro



No comments:
Post a Comment