ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দুনিয়ার সবচেয়ে দুর্দান্ত অধিনায়ক হিসেবে পরিচিত। তার অধিনায়কত্বে ভারত আইসিসির তিনটি ট্রফিই নিজের নামে করেছেন। তিনি এমনটা করা বিশ্বের একমাত্র অধিনায়ক। তা সত্ত্বেও ধোনি নিজের কেরিয়ারে বেশ কয়েকবার খারাপ সময়ও দেখেছেন। আর তার উপর প্রশ্নও উঠেছে। সেই সময় তিনি নিজের স্ত্রীর ভূমিকার ব্যাপারে জানিয়েছেন।
ফিক্সিংয়ে যোগ হয়েছিল নাম

আইপিএল ফিক্সিংয়ে চেন্নাই সুপার কিংসের নাম যথেষ্ট আলোড়ন ফেলেছিল। এই ফিক্সিংয়ে দলের প্রিন্সিপলে ধোনির ঘনিষ্ঠ গুরুনাথ মায়প্পনের নাম যথেষ্ট দ্রুততার সঙ্গে উঠে এসেছিল আর তার বিরুদ্ধে প্রমানও ছিল। যদিও মহেন্দ্র সিং ধোনি ক্লীন চিট পেয়ে গিয়েছিলেন কিন্তু এই দলকে দু বছরের জন্য সাসপেণ্ড করে দেওয়া হয়। সেই সময় প্রথম মরশুম থেকে চেন্নাই দলের অধিনায়ক থাকা ধোনিকে রাইজিং পুণে সুপারজায়ান্টের সঙ্গে যোগ দিতে হয়।
স্ত্রীর প্রশংসা করেছেন

মহেন্দ্র সিং ধোনি জুলাই ২০১০ এ সাক্ষী রাওয়াতের সঙ্গে বিয়ে করেছিলেন। এরপর সাক্ষীকে ম্যাচ চলাকালীন মাঠে দেখা গিয়েছে। রোর অফ দ্যা লায়ান্স নামে একটি শোয়ে ধোনি নিজের স্ত্রী সাক্ষীর প্রশংসায় বলেন,
“আমার মনে হয় যে আমার ক্রিকেটে সাক্ষীর যোগদান নিজের ধরণে ভীষণই গুরুত্বপূর্ণ, প্রত্যেক জায়গাতেই ও নিজের মত করে সঙ্গে থেকেছে। আমার সবসময়ই মনে হয়েছে যে ও সবসময়ই সেখানে থেকেছে”।
আইপিএলের নিচ্ছেন প্রস্তুতি

মহেন্দ্র সিং ধোনি আইপিএলের ১২তম সংস্করণের প্রস্তুতি করছেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তার নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের মোকাবিলা বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে হবে। চেন্নাই গত বছর দু বছরের ব্যানের পর প্রত্যাবর্তন করে টুর্নামেন্টে কব্জা করেছিল। তাতে ধোনির ব্যাটও যথেষ্ট গুরুত্বপূর্ণ যোগদান দিয়েছিল। এই বছর তার ফর্ম খুব একটা ভালো ছিল না, কিন্তু আবারও তিনি ফর্মে ফিরেছেন আর দলকে আবারও চ্যাম্পিয়ন করতে কোনো চেষ্টাই বাকি রাখতে চাইবেন না।
from bengali.sportzwiki.com https://ift.tt/2U6xeSq

No comments:
Post a Comment