দীর্ঘদিন ধরে ভারতীয় দলের বাইরে থাকা বিস্ফোরক ব্যাটসম্যান যুবরাজ সিং এই আইপিএল মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার জন্য প্রস্তুত। এটাই প্রথমবার যখন ভারতীয় দলের এই বিস্ফোরক ব্যাটসম্যান তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের হয়ে খেলবেন। এই প্লেয়ারকে গত বছরের শেষ দিকে হওয়া নিলামে কোনো দলই কেনেনি। পরে নিলামের দ্বিতীয় রাউন্ডে তাকে তার বেস প্রাইস এক কোটি টাকায় কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
গতকাল যোগ দিয়েছেন শিবিরে

এই মুহূর্তে মুম্বাইতে এই ফ্রেঞ্চাইজির প্রস্ততি শিবির চলছে। মঙ্গলবারই এই শিবিরে যোগ দিয়েছিলেন। গতকাল এই শিবিরে যোগ দিয়েছেন যুবরাজ সিং। তার যোগ দেওয়ার খবর মুম্বাই ইন্ডিয়ান্স দুর্দান্তভাবে একটি টুইটের মাধ্যমে দিয়েছে। ম্মবাই ইন্ডিয়ান্স তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে লেখে, “আর তারপর যুবরাজ সিং এলেন…বলের সুতো খুলে দিলেন”।
Bhai sahab thoda tez chalo
— yuvraj singh (@YUVSTRONG12) 14 March 2019
যুবি নিজেকেই করলেন ট্রোল

মুম্বাই ইন্ডিয়ান্সের এই টুইটকে রি টুইট করে নিজেই নিজেকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করলেন যবরাজ সিং। মুম্বাই ইন্ডিয়ান্সের টুইটের জবাবে রিটুইট করে যুবরাজ সিং লেখেন, “ভাইসাহাব, সামান্য জোরে চলো”। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স তাদের অফিসিয়াল টুইটার থেকে টুইট করে একটি ভিডিয়ো শেয়ার করেছে। এই ভিডিয়োতে প্র্যাকটিস সেশনে যুবরাজের প্রথম বলে মারা শট রয়েছে।
.@YUVSTRONG12's first ball at MI’s net practice –
6⃣
#CricketMeriJaan pic.twitter.com/CN2ZnHoCcY
— Mumbai Indians (@mipaltan) 14 March 2019
আইপিএলে প্রদর্শন করে ফিরতে চান ভারতীয় দল

দীর্ঘদিন ধরেই এই বিস্ফোরক ব্যাটসম্যান নিজের ফর্ম নিয়ে সংঘর্ষ করছেন। রঞ্জি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খুব একটা ভালো প্রদর্শন করতে পারেন নি। বিশ্বকাপের আগেই এই প্লেয়ার আইপিএলে দুর্দান্ত প্রদর্শন করে বিশ্বকাপের ভারতীয় দলে নিজের জায়গা পাকা করতে চাইবেন। গত মরশুমে এই প্লেয়ার কিংস ইলেভেন পাঞ্জাব দলের হয়ে আইপিএলে খেলেছিলেন। যেখানে ৮টি ম্যাচে এই ব্যাটসম্যান মাত্র ৬৫ রানই করতে পারেন। এখন দেখার এই প্লেয়ার আইপিএলে ভালো প্রদর্শন করে ভারতীয় দলে জায়গা পেতে পারেন কিনা।
from bengali.sportzwiki.com https://ift.tt/2Y3e66P

6⃣
No comments:
Post a Comment