ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দ্বাদশ মরশুমের শুরুয়াত আজ থেকে হতে চলেছে। এখন সকলেরই প্রথম বলের অপেক্ষা রয়েছে। আজ শনিবার থেকে শুরু হতে চলা আইপিএলের দ্বাদশ মরশুমের দ্বিতীয় ম্যাচ কলকাতার ঐতিহাসিক স্টেডিয়ামে ইডেন গার্ডেন্সে হবে যেখানে কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হবে।
কেকেআর প্রথম ম্যাচে এই ১১জন খেলোয়াড়ের সঙ্গে নামতে পারে মাঠে
এই মরশুমে নিজেদের প্রথম ম্যাচ নিয়ে কলকাতা নাইট রাইডার্সের দল মাঠে জমিয়ে ঘাম ঝরাচ্ছে আর সম্পূর্ণ প্রস্তুত হয়ে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স এবার নিজেদের ঘরের মাঠে জয়ের সঙ্গে নিজেদের আইপিএল অভিযান শুরু করতে চাইবে।

দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন কেকেআর দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জেতার জন্য নিজেদের সবচেয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে। তো আসুন আপনাদের জানানো যাক কেকেআর কোন ১১জন প্লেয়ারকে নিয়ে মাঠে নামতে চলেছে।
দীনেশ কার্তিক
ভারতীয় দলে গত বেশ কিছু সময় ধরে নিজের জায়গা পাকা করে ফেলা দীনেশ কার্তিক দ্বিতীয় মরশুমেও কেকেআরের অধিনায়কত্ব করার জন্য প্রস্তুত। গত মরশুমে দুর্দান্ত প্রদর্শন করা দীনেশ কার্তিকের কাছে ভালো পারফর্মেন্সের আশা থাকবে এবারেও।

সুনীল নারিন
ওয়েস্টইন্ডিজের মিস্ট্রি স্পিনার সুনীল নারিন এই আইপিএলের জন্য নিজের কোমর বেঁধে ফেলেছেন। সুনীল নারিন এবারও আগের মতই বোলিংয়ের বিভাগের পাশাপাশি ব্যাটিংয়েও কেকেআরের ভরসা।

ক্রিস লিন
অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস লিন গত বেশ কিছু মরশুম ধরে কেকেআর দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। ক্রিস লিন আরো একবার সুনীল নারিনের সঙ্গেই ইনিংস শুরু করবেন।

জো ডেনলি
ইংল্যান্ডের অলরাউন্ডার খেলোয়াড় জো ডেনলিকে এবার কেকেআর সুযোগ দিয়েছে। জে ডেনলি যেভাবে গত বেশ কিছু সময় ধরে প্রদর্শন করছেন তাতে তো তার কাছে যথেষ্ট আশা থাকবে কেকেআর টিম ম্যানেজমেন্টের।

রবিন উথাপ্পা
কেকেআর দলের অভিজ্ঞ ব্যাটসম্যান রবিন উথাপ্পার উপর দলের ব্যাটিংয়ের বড়ো দায়িত্ব থাকবে। রবিন উথাপ্পা গত বছর তো তেমনভাবে নিজের নামের অনুরূপ প্রদর্শন করতে পারেন নি, কিন্তু এবার তার কাছ থেকে ভালো প্রদর্শনের আশা রয়েছে।

শুভমান গিল
ভারতীয় দলে সম্প্রতিই নিজের জায়গা তৈরি করা তরুণ তারকা ব্যাটসম্যান শুভমান গিল নিজের প্রতিভায় সকলকে যথেষ্ট প্রভাবিত করেছেন। শুভমান গিল গত মরশুমে তো কেকেআরের প্লেয়িং ইলেভেনে লাগাতার জায়গা তৈরি করতে পারেননি কিন্তু এবার তিনি প্লেয়িং ইলেভেনে জায়গা তৈরি করার বিশ্বাস জাগিয়েছেন।

নীতিশ রানা
কেকেআরের দলের মিডল অর্ডারে নীতিশ রানা দুর্দান্ত যোগদান দিতে সক্ষম। নীতিশ রানা নিজের ব্যাটিংয়ে গত মরশুমে এমন প্রভাব ফেলেছিলেন যে তার কাছ থেকে এবার আশা বেড়ে গিয়েছে।

অ্যান্দ্রে রাসেল
ওয়েস্টইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান অ্যান্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড়ো তুরুপের তাস। অ্যান্দ্রে রাসেল যদি ব্যাটিংয়ে ঠিকভাবে চলতে শুরু করেন তো বিরোধী দলকে নিঃস্বাস নেওয়ার সুযোগ দেন না।

কুলদীপ যাদব
ভারতীয় দলের তারকা স্পিন বোলার কুলদীপ যাদবের কাঁধে কেকেআরের স্পিন বিভাগের দায়িত্ব থাকবে। কুলদীপ যেভাবে গত এক বছর ধরে প্রদর্শন করছেন তাতে তার কাছে আশা যথেষ্ট বেড়ে গিয়েছে।

পীযূষ চাওলা
ভারতীয় দল থেকে দীর্ঘ সময় ধরে বাইরে থাকা স্পিন বোলার পীযূষ চাওলাও কেকেআরের হয়ে স্পিন বিভাগকে শক্তিশালী করেছেন। পীযূষ চাওলার কাছ থেকে এবারও দুর্দান্ত বোলিংয়ের আশা রয়েছে।

প্রসিদ্ধ কৃষ্ণা
ভারতীয় তরুণ জোরে বোলার প্রসিদ্ধ কৃষ্ণা গতমরশুমে নিজের বোলিংয়ে যথেষ্ট প্রভাব ফেলেছিলেন। কর্নাটকের জোরে বোলার প্রসিদ্ধ কৃষ্ণা এরপর ভারতীয় এ দলের হয়েও দুর্দান্ত প্রদর্শন করেছেন। এই অবস্থায় তার কাছ থেকেও কেকেআরের বড়ো আশা থাকবে।

from bengali.sportzwiki.com https://ift.tt/2TsnsFJ

No comments:
Post a Comment