USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Sunday, March 17, 2019

প্রাক্তন ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলে বিশ্বকাপের জন্য ভারতীয় দলের স্কোয়াড বাছলেন, বেশ কিছু বড়ো নাম বাদ

প্রাক্তন ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলে বিশ্বকাপের জন্য ভারতীয় দলের স্কোয়াড বাছলেন, বেশ কিছু বড়ো নাম বাদ

ইংল্যান্ড আর ওয়েলস ক্রিকেট বোর্ডের আতিথেয়তায় বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড়ো প্রতিষ্ঠিত টুর্নামেন্ট হতে চলেছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের শুরু হতে আর মাত্র কয়েক মাসই বাকি থেকে গিয়েছে। এই অবস্থায় বর্তমানে প্রত্যেকেই ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডকে সামনে রাখছেন।

অনিল কুম্বলে বিশ্বকাপের জন্য জানালেন ১৫ সদস্যের ভারতীয় টিম

এখন এই তালিকায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন প্রধান কোচ আর ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল বোলার অনিল কুম্বলেও বিশ্বকাপ স্কোয়াড নির্বাচন করেছেন।

ভারতের প্রাক্তন প্রধান কোচ আর বিরাট কোহলির দলের সঙ্গে কাজ করা অনিল কুম্বলে বিশ্বকাপের জন্য নিজের ১৫ সদস্যের ভারতীয় দলের নির্বাচন করেছেন যেখানে কিছু অবাক করে দেওয়ার মত নামও শামিল রয়েছে।

অনিল কুম্বলে নিলেন কিছু চমকে দেওয়ার মত নাম

মহান বোলার অনিল কুম্বলে ভারতীয় স্কোয়াডে কিছু আলাদাই নাম শামিল করেছেন। যেখানে তিনি চতুর্থ পেসারের রূপে তরুণ বোলার খলিল আহমেদকে নির্বাচন করেছেন তো অন্যদিকে অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজার আগে বিজয় শঙ্করকে বেশি প্রাধান্য দিয়েছেন।

ক্রিকেট নেক্সটকে দেওয়া ইন্টারভিউতে নিজের দলকে সামনে রেখে অনিল কুম্বলে বলেন যে, “আমি স্পষ্ট এই ১১ জনের সঙ্গে যাব। যা আমার নিজেস্ব নির্বাচন। যেখানে রোহিত, শিখর, বিরাট, এমএস ধোনি, কেদার জাধব, হার্দিক পাণ্ডিয়া, ভুবি, চহেল, কুলদীপ, বুমরাহ, শামি রয়েছেন। তো এটা আমাদের ১১জন হবে”।

কুম্বলে আরো বলেন,

“এটা জরুরী নয় যে প্লেয়িং ইলেভেন এটাই হবে বরং আপনি জানেন যে এই ১১জন খেলোয়াড় ১৫ জনের মধ্যেই থাকবে। ১২,১৩,১৪,১৫ একটা চ্যালেঞ্জ। আমার মতে যে বিজয় শঙ্কর বা জাদেজার মধ্যে একজন থাকবে আর আপনি ওদের মধ্যে একজন বিজয় শঙ্করকে ব্যাটসম্যান হিসেবে দেখেছেন। আমার মনে হয় যে ও এর জন্য হ্যাঁ করবে। বোলিংয়ের দৃষ্টিতে ওর কাছে এখনো সুযোগ নেই এবং আমার মনে হয় না যে আপনি ওর ১০ ওভারের বোলিংয়ের জন্য ওর উপর ভরসা করতে পারেন। এই জন্য এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু আমি বিজয় শঙ্করকেই বাছব”।

অনিল কুম্বলের দ্বারা নির্বাচিত বিশ্বকাপের স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধবন, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), আম্বাতি রায়ডু, হার্দিক পাণ্ডিয়া, বিজয় শঙ্কর, ঋষভ পন্থ, কেদার জাধব, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চহেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ



from bengali.sportzwiki.com https://ift.tt/2TPj5ZU

No comments:

Post a Comment