USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, March 5, 2019

কুলদীপ-চহেলের উপর লাগল জাদেজা-অশ্বিনকে দল থেকে সরানোর অভিযোগ, তো ক্ষুব্ধ কুলদীপ বললেন এই কথা

কুলদীপ যাদব আর যজুবেন্দ্র চহেল বর্তমান সময়ে ভারতীয় দলের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত প্রদর্শন করছেন। কুলদিপ যাদব আর যজুবেন্দ্র চহেলের দুর্দান্ত বোলিংয়ের কারণে রবিচন্দ্রন অশ্বিন প্রায় গত ২০ মাস ধরে ভারতীয় দলে নিজের জায়গা করতে পারছেন না। অন্যদিকে জাদেজাও গত এক বছর ধরে সীমিত ওভারের ক্রিকেট সুযোগ পেয়েছেন।

আমাদের কারণে বাদ যাননি জাদেজা-অশ্বিন

যখন একটি ইন্টারভিউ চলাকালীন কুলদীপ যাদবকে প্রশ্ন করা হয় যে আপনার কারণেই কি অশ্বিন আর জাদেজাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, তো তিনি তার বয়ানে বলেন,

“না না, এটা একদমই নয়। আমরা কাউকেই বাদ দিইনি, এটা সামান্যই ব্যাপার যে আমরা সুযোগ পেয়েছি আর আমরা ভালো প্রদর্শন করেছি। ওরা (জাদেজা অশ্বিন) সবসময়েই ভারতের হয়ে ভালো প্রদর্শন করেছেন। টেস্ট ম্যাচে অশ্বিন আর জাদেজা এখনো খেলছেন। আমরা ওদের কাছ থেকে অনেক কিছুই শিখি। ওদের কাছে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। যখন আমি টেস্ট দলে ছিলাম, তো আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।
আমি আর চহেল যখন সুযোগ পেয়েছি আমরা দলের হয়ে প্রদর্শন করেছি আর এতে দল জিততে সফলতা পেয়েছে, এই কারণে আমি খুশি”।

কুলদীপ যাদব আগে নিজের বয়ানে বলেন,

“সততার সঙ্গে বললেন তো আমি, চহেল আর জাদেজা যথেষ্ট ভালো খেলছি, এই কারণে চিন্তার কোনো ব্যাপার নেই আর প্রত্যেক ম্যাচেই ধ্যান দিচ্ছি”।

শন মার্শের বিরুদ্ধে বোলিংয়ে চ্যালেঞ্জ

কুলদীপ আগে নিজের বয়ানে বলেন,

“আমি সতভাবে বললে এমন কেউ নেই। কিছু এমন খেলোয়াড় রয়েছেন, যারা আমাকে ভালোভাবে খেলে, কিন্তু আমি কোনো ব্যাটসম্যানকেই ভয় পাই না। এমনিতে শন মার্শ স্পিন বোলিংয়ের ভালো খেলোয়াড়। ওর বিরুদ্ধে আমি অবশ্যই চ্যালেঞ্জ অনুভব করেছিলাম। যদিও আমি এখন মার্শের ব্যাটিংয়ের অধ্যায়ন করেছি”।

নিজের ব্যাটিংয়ে উন্নতির জন্য রোজ ২০ মিনিট করি ব্যাটিং

কুলদীপ যাদব আগে নিজের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে বলেন,

“হ্যাঁ, আমি নিজের ব্যাটিংয়ে ধ্যান দিই, প্রত্যেক সেশনে আমি ২০ মিনিটের কাছাকাছি ব্যাটিং করি। আমি সঞ্জয় বাঙ্গারের দেখরেখের সঙ্গে এর উপর কাজ করছি”।



from bengali.sportzwiki.com https://ift.tt/2TySzna

No comments:

Post a Comment