USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Sunday, March 10, 2019

পাকিস্তানের করা আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করলেন ভারতের ক্রিকেট বোর্ড !

আইপিএলের মতো পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হলো পিএসএল। আগামী ১৭ই মার্চ করাচিতে অনুষ্ঠিত হবে এর ফাইনাল ম্যাচ। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য ফাইনাল ম্যাচ দেখতে বিসিসিআই কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সেই আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করলো ভারতীয় ক্রিকেট বোর্ড।

# কেন প্রত্যাখ্যান করলো ভারতের ক্রিকেট বোর্ড 

গত মাসের শুরুর দিকে পুলওয়ামায় এক ভয়ংকর হামলার মুখোমুখি হয়েছিল ভারত। সেখানে ৪৪ জনেরও বেশি সেনা শহীদ হয়েছেন। যদিও এই ঘটনার পর ভারতীয় সেনা সার্জিকাল স্ট্রাইক করেছিলেন। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া হয়েছিল ক্রিকেট মহলেও। বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেলা হয়েছে। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে চূড়ান্ত অস্থির অবস্থায় রয়েছে। এমন অবস্থায় পাকিস্তানের আমন্ত্রণ রক্ষা করার প্রশ্নই ওঠে না। তাই ভারতের ক্রিকেট বোর্ড আমন্ত্রণ ফিরিয়ে দিলেন। শুধু তাই নয় আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরও পিসিবির আমন্ত্রণ ফিরিয়ে দিলেন। তিনি বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতিও ছিলেন তিনি।

# কারা কারা উপস্থিত থাকবেন এই ফাইনাল ম্যাচে 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি বলেছেন, “আইসিসি ও বিসিসিআইয়ের কর্তাদের পিএসএল ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর আসতে পারবেন না বলে জানিয়েছেন। তিনি ব্যক্তিগত কারণে ব্যস্ত থাকবেন। আইসিসির সিইও ডেভ রিচার্ডসন করাচিতে হাজির থাকবেন বলে জানিয়েছেন।” ফাইনাল ম্যাচ দেখার জন্য প্রায় সব ক্রিকেট খেলুড়ে দেশের কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে পিসিবি।তিনি আরো বলেন,“আমরা চাই প্রত্যেকদেশের ক্রিকেট বোর্ড এখানে এসে নিরাপত্তার বিষয় দেখে যাক। নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হলে আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে আগ্রহ বাড়বে তাদের।”

# কেন কেউ সাহস পারছেন না পাকিস্তানে যেতে 

২০০৯ সালে পাকিস্তানের সঙ্গে টেস্ট খেলতে পাকিস্তান গিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট টীম। তাদের উপর সন্ত্রাসবাদী হামলার পর থেকে যে কোনও দেশ পাকিস্তানে সিরিজ খেলতে সাহস পাচ্ছেন না। তাই দুবাইয়ের স্টেডিয়াম কে পাকিস্তানের ঘোরোয়া স্টেডিয়াম হিসাবে সব ম্যাচ খেলা হয়। যার ফলে ঘরের মাঠে সিরিজ আয়োজন করে সার্বিক লাভের মুখ দেখতে পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ড।



from bengali.sportzwiki.com https://ift.tt/2VPRlRV

No comments:

Post a Comment