একটা কথা আছে না যে, নিজেকে নিজের মানুষ ছাড়া কেউ ভালো চেনেন না। তারই প্রমাণ দিলেন সাক্ষী ধোনির করা ইনস্টাগ্রাম পোস্ট। যেন বলে দিলেন ধোনির অবসরের সময় ঠিক হয়েই আছে। আর এই ব্যাপারটা সাক্ষীর থেকে ভালো আর কে জানবেন বলুন! বিশ্বজয়ী এই অধিনায়ককে নিয়ে সত্যি জল্পনা শুরু হয়েছে। সবাই মনে করছেন ঘরের মাঠে কেরিয়ারে শেষ ম্যাচ খেলে ফেললেন মাহি। রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচই ছিল দেশের মাটিতে খেলা তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।
ভারতীয় ক্রিকেট ভক্ত সহ ক্রিকেট মহলের একাংশ মনে করছেন যে, রাঁচিতেই শেষ ম্যাচ খেলে ফেললেন ধোনি। যদিও ধোনি এর আগেই ইঙ্গিত দিয়েছেন যে , ২০১৯ বিশ্বকাপের পরই অবসর নেবেন তিনি। যদি সেটাই হয় তাহলে এটাই ঘরের মাঠে ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের বাকি দুটি ম্যাচে ধোনিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে খেলবেন ঋষভ পন্থ। আর বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ফলে রাঁচিতে ঘরের মাঠে শেষবারের মতো ম্যাচ খেলে ফেলেছেন ধোনি। আর সেটাই আন্দাজ করে ভক্তরা তাঁকে প্রাণভরে অভিনন্দন জানিয়েছেন।
সাক্ষী সিং ধোনির ইনস্টাগ্রাম পোস্টে ব্যাপারটা জলের মতো পরিস্কার। রাঁচিতে খেলা ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় একদিনের ম্যাচের হ্যান্ড ব্যান্ড আলাদা করে তুলে রেখেছেন ধোনি। যেন এটি স্মারক হিসাবে রেখে দিতে চান তিনি। ঘরের মাঠে ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ, আর সাক্ষী আবেগপ্রবণ হবেন না সেটা তো হতে পারে না। তাই এই ম্যাচের হ্যান্ড ব্যান্ডের ছবিটাও পোস্ট করেছেন সাক্ষী।
from bengali.sportzwiki.com https://ift.tt/2TwezA6

No comments:
Post a Comment