দিল্লি ক্যাপিটালস আর কেকেআরের মধ্যে আইপিএল ২০১৯ এর দশম ম্যাচ দিল্লির ফিরোজ শাহ কোটলার মাঠে খেলা হয়েছে। এই ম্যাচ যথেষ্ট রোমাঞ্চক ছিল। কিন্তু শেষপর্যন্ত এই ম্যাচ টাই হয়ে যায়। যদিও সুপার ওভারে এই ম্যাচ দিল্লি ক্যাপিটালস ৩ রানের ব্যবধানে জিতে নেয় আর নিজের এই জয়ের সঙ্গেই তারা পয়েন্ট টেবিলে ২টি গুরুপূর্ণ পয়েন্টও হাসিল করে নেয়। এটি দিল্লির এই টুর্নামেন্টের দ্বিতীয় জয়।
কার্তিক-রাসেলের সৌজন্য বড়ো ইনিংস কলকাতার

কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত দুটি ম্যাচে নীতিশ রানা আর রবিন উথাপ্পা দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, কিন্তু আজ তারা দুজনেই ব্যর্থ হন। তারা ছাড়াও টপ অর্ডারের অন্য ব্যাটসম্যানরাও বিশেষ কিছুই করতে পারেননি। কিন্তু অ্যান্দ্রে রাসেল ২৮ বলে ৬২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তিনি ছাড়াও অধিনায়ক দীনেশ কার্তিকও হাফ সেঞ্চুরি করেন। এই ইনিংসের সৌজন্যেই কেকেআর ২০ ওভারে ৮ উইকেটে ১৮৫ রান করতে পারে।
পৃথ্বীর দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ টাই

জবাবে লক্ষ্য তাড়া কর(১৬) দলের ২৭ রানের স্কোরে আউট হয়ে যান। এর পর দ্বিতীয় উইকেটের জন্য অধিনায়ক আইয়ার আর পৃথ্বী শ ৮৯ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে। দলের ১১৬ রানের মাথায় শ্রেয়স আইয়ার আউট হয়ে যান, কিন্তু অন্য প্রান্ত থেকে পৃথ্বী দুর্দান্ত শটস খেলতে থাকেন, যতক্ষণ পৃথ্বী খেলছিলেন দিল্লির জয় সহজ লাগছিল। কিন্তু যেমনই পৃথ্বী শ আউট হন দল চাপে পড়ে যায়, আর দিল্লি ক্যাপিটালসের দলও নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানই করতে পারে। দিল্লির হয়ে সবচেয়ে বেশি ৫৫ বলে ৯৯ রানের ইনিংস পৃথ্বী শ খেলেন। তিনি নিজের এই ইনিংসে ১২টি চার এবং ৩টি ছক্কা মারেন। অধিনায়ক শ্রেয়স আইয়ারও দলের হয়ে ৩২ বলে ৪৩ রানের ইনিংস খেলেন।
সুপার ওভারে ম্যাচ জয় দিল্লির

সুপার ওভারে কেকেআরের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা ভাল বোলিং করেন আর মাত্র ১০ রান দেন। পন্থ ৪ বলে ৬ রান করেন। কেকেআরের হয়ে অ্যান্দ্রে রাসেল কাগিসো রাবাদার প্রথম বলেই চার মারেন কিন্তু পরে রাবাদা দুর্দান্ত প্রত্যাবর্তন করে পরের ৫ বলে মাত্র ৩ রান দিয়ে নিজের দলকে জয় এনে দেন।
ম্যাচ শেষে এই কথা বললেন কেকেআর অধিনায়ক কার্তিক

ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিককে স্পষ্টতই হতাশ দেখিয়েছে। কেকেআর অধিনায়ক কার্তিক ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বলেন, “আমার মনে হয় এটা একটা দুর্দান্ত ম্যাচ ছিল। দুই দলই দুর্দান্ত লড়াই করেছে। ম্যাচ সুপার ওভারে গড়িয়ে এবং ওরা ম্যাচে কব্জা করেছে। আমার মতে প্রসিদ্ধ ডেথ ওভারে আমাদের জন্য ধারাবাহিকভাবে ভাল বল করে চলেছে। ফলে এটা একটা সোজাসুজি সিদ্ধান্ত ছিল। এবং আমার মনে হয় ও সত্যিই খুব ভালো বল করেছে। ও খুব শক্ত একটা ওভার করেছে। তাই আমাদের ওকে সমর্থন করা উচিৎ। এটা একটা ওলটপালটের মত ম্যাচ ছিল”।
from bengali.sportzwiki.com https://ift.tt/2U7xx0h

No comments:
Post a Comment