কিংস ইলেভেন পাঞ্জাব আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে আইপিএল ২০১৯ এর নম্বর ম্যাচ আজ ৩০ মার্চ শনিবার মোহালি ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে। এই ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাবের দল নিজেদের দুর্দান্ত প্রদর্শনে ৮ উইকেটে জিতে নিয়েছে। এই ম্যাচ জেতার সঙ্গেই কিংস ইলেভেন পাঞ্জাব দল পয়েন্টস টেবিলে ২টি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জিত করে ফেলেছে। এটা তাদের এই টুর্নামেন্টের দ্বিতীয় জয়।
মুম্বাই তুলেছিল ১৭৬ রানের স্কোর

এই ম্যাচের টস কিংস ইলেভেন পাঞ্জাবের দল জেতে আর প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্সের দলের শুরুটা দুর্দান্ত হয়। কুইন্টন ডি’কক আর অধিনায়ক রোহিত শর্মা প্রথম উইকেটের জন্য ৫১ রান যোগ করেন। যদিও অধিনায়ক রোহিত শর্মার আউট হওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়া শুরু হয় আর মুম্বাইয়ের পুরো দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানই তুলতে পারে।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি ৩৯ বলে ৬০ রানের ইনিংস কুইন্টন ডি’কক খেলেন। অন্যদিকে দলের হয়ে ১৮ বলে ৩২ রানের ইনিংস অধিনায়ক রোহিত শর্মা খেলেন। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মুর্গন অশ্বিন দুর্দান্ত বোলিং করে নিজের কোটার ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট হাসিল করেছেন।
পাঞ্জাব হাসিল করল লক্ষ্য

জবাবে কিংস ইলেভেন পাঞ্জাবের শুরুটাও ভাল হয়, ক্রিস গেইল আর কেএল রাহুল দলকে ৫৩ রানের এক দুর্দান্ত শুরু দেন। ক্রিস গেইলের আউট হওয়ার পর ময়ঙ্ক আগরওয়ালও বেশ কিছু দুর্দান্ত শট খেলেন। তিনি দলের হয়ে দ্রুত গতিতে ২১ বলে ৪৩ রান করেন। কেএল রাহুল একদিন থেকে শেষ পর্যন্ত খেলেন আর পাঞ্জাবের দল ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য হাসিল করে নেয় আর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় হাসিল করে।
কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে কেএল রাহুল ৫৭ বলে ৭১ রানের ইনিংস খেলেন। অন্যদিকে ক্রিস গেইলও ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন।
রোহিতের এই ছোট্ট ভুলের কারনে হারল মুম্বাই

জানিয়ে দিই যে রোহিত শর্মা এই ম্যাচে এলবিডব্লিউ আউট হন, কিন্তু তিনি আউট ছিলেন না, অ্যাম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারনে তিনি আউট হন। যদিও রোহিতের কাছে ডিআরএস নেওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি ডিআরএস ব্যবহার করেননি, রোহিতের এই ভুল দলের পক্ষে ভারি পড়ে আর তাদের এই ম্যাচ হারতে হয়।
এখানে দেখুন ম্যাচের সম্পূর্ণ স্কোরকার্ড


from bengali.sportzwiki.com https://ift.tt/2U6QHDw

No comments:
Post a Comment