USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Saturday, March 30, 2019

SRHvsRR: STATS: ম্যাচে হল মোট ১০টি রেকর্ড, স্যামসন আর ওয়ার্নার গড়লেন বেশ কিছু বিশ্বরেকর্ড

SRHvsRR: STATS: ম্যাচে হল মোট ১০টি রেকর্ড, স্যামসন আর ওয়ার্নার গড়লেন বেশ কিছু বিশ্বরেকর্ড

সানরাইজার্স হায়দ্রাবাদের দল আইপিএল ২০১৯ এর অষ্টম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে আর নিজেদের এই জয়ের সঙ্গেও পয়েন্টস টেবিলে ২টি গুরুত্বপূর্ণ পয়েন্ট হাসিল করে নেয়। এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা বেশ কিছু দুর্দান্ত আর মজাদার রেকর্ড গড়েন। এই রেকর্ডসের ব্যাপারেই আজ আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের জানাব।

আসুন এক নজর দেখে নেওয়া যাক আজকের ম্যাচে হওয়া পরিসংখ্যানের দিকে:

১. সানরাইজার্স হায়দ্রাবাদের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এটি ষষ্ঠ জয় ছিল। এর আগে দুই দলের মধ্যে মোট ৯টি ম্যাচ খেলা হয়েছিল, যার মধ্যে ৫টি ম্যাচ সানরাইজার্স জিতেছিল আর বাকি ৪টি ম্যাচ জিতেছিল রাজস্থান রয়্যালস।

২. রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের রাজস্থানের বিরুদ্ধে এটি তৃতীয় জয় ছিল। এর আগে দুই দলের মধ্যে এই স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলা হয়েছিল আর এই দুটি ম্যাচই জিতেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ।

৩. অজিঙ্ক রাহানে আজ নিজের আইপিএল কেরিয়ায়রের ২৭তম হাফসেঞ্চুরি করেছেন। তিনি আইপিএলে একটি সেঞ্চুরিও করেছেন।

৪. সঞ্জু স্যামসন আজ নিজের আইপিএল কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন। এর আগে তিনি ২০১৭র আইপিএলে দিল্লির হয়ে খেলে সেঞ্চুরি করেছিলেন।

৫. সঞ্জু স্যামসন আইপিএলে প্রথম এমন খেলোয়াড় হলেন যিনি ২৫ বছরের কম বয়েসেই দুটি সেঞ্চুরি করে ফেলেছেন।

৬. জস বাটলার আজ মাত্র ৫ রান করে আউট হন। এর আগের ৭টি আইপিএল ইনিংসে তিনি সিঙ্গল ডিজিট স্কোরে আউট হননি।

৭. ডেভিড ওয়ার্নার আজ নিজের আইপিএল কেরিয়ারের ৩৮তম হাফসেঞ্চুরি করলেন।

৮. ২০১৭ থেকে ২০১৯ আইপিএলে মোট ৬টি সেঞ্চুরি হয়েছে। যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিংয়ের বিরুদ্ধেই হয়েছে।

৯. আইপিএল ২০১৭র প্রথম সেঞ্চুরিও সঞ্জু স্যামসনের ব্যাট থেকেই এসেছিল। অন্যদিকে আইপিএল ২০১৯ এর প্রথম সেঞ্চুরিও সঞ্জুর ব্যাট থেকেই এলো।

১০. সানরাইজার্স হায়দ্রাবাদ আজ নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড়ো লক্ষ্য হাসিল করল।



from bengali.sportzwiki.com https://ift.tt/2FKNhNJ

No comments:

Post a Comment