সানরাইজার্স হায়দ্রাবাদ শুক্রবার ২৯ মার্চ হওয়া ম্যাচে রাজস্থান রয়্যালসের দলকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে। জানিয়ে দিই যে এই ম্যাচে রাজস্থান রয়্যালস প্রথমে খেলে ১৯৮ রানের বড়ো স্কোর দাঁড় করিয়েছিল। এই লক্ষ্যকে সানরাইজার্স হায়দ্রাবাদ সহজেই হাসিল করে নেয়। সানরাইজার্সের হয়ে ডেভিড ওয়ার্নার ৩৭ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
দলের হারে রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্ক রাহানে যথেষ্ট দুঃখি। তিনি নিজের পোষ্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলেন যে তার দলের স্কোর ভাল ছিল, কিন্তু ডেভিড ওয়ার্নার তাদের থেকে ম্যাচ ছিনিয়ে নেন। তিনি নিজেদের হারের দায়ী ডেভিড ওয়ার্নারকেই মেনেছেন। সেই সঙ্গে তিনি বলেন যে তিনি সঞ্জু স্যামসনএর প্রদর্শনে ধারাবাহিকতা দেখতে চান।
আমাদের ভালো স্কোর ছিল

অজিঙ্ক রাহানে নিজেদের দলের ১৯৮ রানের স্কোরকে ভালো স্কোর জানিয়ে বলেন,
“সবার আগে আমি বলব যে এই উইকেটে ১৯০+ এর স্কোর বাস্তবে ভাল ছিল। শুরুতে যখন সঞ্জু আর আমি ব্যাটিং করছিলাম, তখন উইকেট স্লো মনে হচ্ছিল। বল ব্যাটে ভালভাবে আসছিলনা। আমাদের মনে হয়েছিল যে ১৫০র স্কোর ভালো হবে।
ওয়ার্নারের মত খেলোয়াড়রা খেললে তো জেতা মুশকিল

অজিঙ্ক রাহানে নিজেদের দলের হারের কারণ জানিয়ে বলেন,
“যখন ডেভিড ওয়ার্নারের মত খেলোয়াড় ব্যাটিং করেন তো আপনার কাছে জেতার সম্ভাবনা ভীষণই কম হয়ে যায়। ওদের যদি কোনো খেলোয়াড় আউটও হচ্ছিল তাও ওদের রান রেট ভাল চলছিল। সানরাইজার্স যথেষ্ট ভাল খেলেছে”।
সঞ্জু স্যামসনের জন্য ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ

অজিঙ্ক রাহানে সঞ্জু স্যামসনের দুর্দান্ত ১০২ রানের সেঞ্চুরি ইনিংসের ব্যাপারে কথা বলতে গিয়ে বলেন,
“আমরা সকলেই জানি যে সঞ্জু স্যামসন কতটা প্রতিভাবান খেলোয়াড়। আজ ও নিজের প্রতিভাকে দারুণভাবে মাঠে দেখিয়েছে। যদিও ব্যাটিংয়ে ধারাবাহিকতা ওর জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে”।
from bengali.sportzwiki.com https://ift.tt/2FKcMir

No comments:
Post a Comment