আজ আইপিএলের সবচেয়ে দুর্দান্ত ম্যাচ খেলা হল। দুই বড়ো দল মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংসের মধ্যে এই ম্যাচ হয়। মুম্বাই ইন্ডিয়ান্স দুর্দান্ত প্রদর্শন করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে মাত দিয়ে ৩৭রানে জয় তুলে নেয়। টস হেরে প্রথমে ব্যাট করে মুম্বাই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান করে আর চেন্নাইকে ১৭১ রানের লক্ষ্য দেয়। জবাবে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানই করতে পারে।
কি বললেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক!
100th IPL victory for @mipaltan
#VIVOIPL pic.twitter.com/qkUFzrL6jW
— IndianPremierLeague (@IPL) 3 April 2019
কেদার জাধব যদিও দুর্দান্ত ব্যাটিং করে আইপিএলে নিজের চতুর্থ হাফসেঞ্চুরি করেন, কিন্তু তাও তিনি দলকে জয় এনে দিতে পারেননি। ম্যাচ হারার পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন,
“আমার মনে হয় যে কিছু জিনিস আমাদের জন্য ভুল হয়ে গিয়েছে। আমরা ভাল শুরু করেছি, প্রথম ১০-১২ ওভারের জন্য সঠিক ছিল। তারপর কিছু ক্যাচ পড়ে, কিছু মিস ফিল্ড, ডেথ ওভারে বোলিং ততটা ভালো হয়নি”।
আমাদের কাছে তেমন বোলার নেই যে শেষে ভাল বোলিং করতে পারে
FIFTY!
That's a half-century for @JadhavKedar
pic.twitter.com/6jsrOmBoAO
— IndianPremierLeague (@IPL) 3 April 2019
ধোনি আগে নিজের বয়ানে বলেন,
“আমাদের কাছে বোলার নেই যে শেষের ওভারে ভালো বোলিং করবে, যারা রয়েছেন তাদের জন্য সামান্য কঠিন ছিল। আমাদের কাছে একের পর এক পরিকল্পনা রয়েছে, আমাদের এটা জানার প্রয়োজন রয়েছে যে আমরা কিভাবে সেই পরিকল্পনাগুলোকে আমাদের দলের উপর লাগাব।
আমাদের কিছু দ্রুত রান করার প্রয়োজন ছিল, কিন্তু আমাদের এটা জানার দরকার রয়েছে সেই পরিকল্পনাগুলিকে কিভাবে আর কখন করতে হবে। এটা একটা কঠিন ব্যাপার – মুম্বাইয়ের জোরে বোলাররা শুরুতে ভাল বোলিং করেছেন আর আমাদের ব্যাটসম্যানদের জ্বালাতন করেছে। একবার যখন আপনি ম্যাচে নিজের মাইন্ড সেট করেন, তো খেলা সেই প্রবাহের দিকেই যায়”।
এই খেলোয়াড়দের অভাব অনুভুত হচ্ছে
Home or away, the chants remain the same
#MSD #VIVOIPL pic.twitter.com/TmHngweBP0
— IndianPremierLeague (@IPL) 3 April 2019
চেন্নাই সুপার কিংসের জন্য এমন কিছু খেলোয়াড় রয়েছেন যারা দলের সঙ্গে যোগ দেননি। যা নিয়ে মহেন্দ্র সিং ধোনি বলেন,
“আমাদের পরের ম্যাচের জন্য উইকেট দেখতে হবে, তারপরই আমরা নিজেদের প্রথম একাদশ নিশ্চিত করতে পারব। ব্র্যাভোর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে, আমাদের কাছে কিছু খেলোয়াড় নেই, আমাদের দলে আগে থেকেই কিছু চোট রয়েছে, ডেভিড উইলি নেই, ওর নিজের সমস্যা রয়েছে, লুঙ্গি এনগিডি আমাদের সঙ্গে নেই, আমাদের দেখতে হবে পিচ আর ফের সঠিক সংযোজনের ব্যাপারে সিদ্ধান্ত নেব”।
from bengali.sportzwiki.com https://ift.tt/2UmEIkz




No comments:
Post a Comment