USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, April 15, 2019

আইসিসি ২০১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যর দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া !

ক্রমশ আসন্ন ক্রিকেট বিশ্বকাপ।প্রত‍্যাশা মতোই অস্ট্রেলিয়া দলে প্রত‍্যাবর্তন হলো স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের।২০১৮ সালের মার্চ মাসে কেপটাউনে বল বিকৃতি কান্ডের জন‍্যে অজি দল থেকে বাদ পড়েছিলেন তৎকালীন অজি ক‍্যাপ্টেন এবং ভাইস ক‍্যাপ্টেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার।নির্বাসিত হওয়ার দরুন দল থেকে বিতাড়িত তারা।

সম্প্রতি ঘোষিত অজি বিশ্বকাপ ক্রিকেট দলের তালিকা তাদের সংযুক্ত করন ফের শক্তিশালী করে তুললো অজি দলকে।প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে শেষ দুটি একদিবসীয় ম‍্যাচে এই দুই অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটারের খেলার কথা থাকলেও নির্বাচকদের পরামর্শে আইপিএলে খেলতে আসেন তারা ,যদিও পরবর্তী সময়ে ব্রিসবেনের অনুশীলন ক‍্যাম্পে যোগ দেবেন তারা।খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি আনঅফিশিয়াল একদিবসীয় ম‍্যাচ।

যদিও স্মিথ দলে ঢোকায় বাদ পড়লো পিটার হ‍্যান্ডসকম্ব।সাম্প্রতিক সময়ে এই ক্রিকেটারের ফর্ম এবং উইকেট কিপিং স্কিল দেখে অনেকেই মনে করেছিল বিশ্বকাপ দলে তার জায়গা প্রায় পাঁকা।কিন্তু নির্বাচকরা এমনটা ভাবেননি।প্রসঙ্গত, অসি দলের হয়ে শেষ ১৩ টি একদিবসীয় ম‍্যাচে খেলেছেন তিনি।সেখানে করেছেন একটি সেন্চুরি এবং একটি হাফ সেন্চুরি।গড় ৪৩.৫৪।প্রসঙ্গত, ভারত সফরে নিজের প্রথম একদিবসীয় শতরান টি করেন হ‍্যান্ডসকম্ব।

দলে জায়গা পেয়েছেন উসমান খোয়াজা এবং শন মার্শ।তবে চোটের জন‍্য এবারের বিশ্বকাপে নামা হচ্ছেনা তারকা বোলার জোস হ‍্যাজেলউড।পিটের চোটের জন‍্য জানুয়ারি মাস থেকেই দলের বাইরে জোস।এ্যসেজের কথা মাথায় রেখেই তাকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিচ্ছে না অজি নির্বাচক মন্ডলী।

হ‍্যাজেলউড ছাড়াও অজি পেস বোলিং ডিপার্টমেন্টকে বেশ শক্তিশালী দেখাচ্ছে ,দলে আছে মিচেল স্টার্ক,কোল্টার – নাইল,রিচার্ডসন এর মতো ক্রিকেটার ।অন‍্যদিকে স্পিন এ্যটাকে এ্যডাম জাম্পার উপস্থিতি বাড়তি নিরাপত্তা দেবে দলকে।অলরাউন্ডার হিসেবে থাকছেন ম‍্যাক্স ওয়েল এবং স্টিওনিস।এবং উইকেট
রক্ষকের ভূমিকায় আলেক্স ক‍্যারি।দলকে নেতৃত্ব দিচ্ছেন এ্যরন ফিন্চ।

৩০ শে মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলস এ বসতে চলেছে বিশ্বক্রিকেটের আসর। ১ লা জুন আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে অজিরা।

 

অস্ট্রেলিয়া দল :

এ্যরন ফিন্চ( ক‍্যাপ্টেন),বেহেরনডফ,এ্যলেক্স ক‍্যারি( উইকেট রক্ষক ), কোল্টার নাইল,প‍্যাট কামিন্স,উসমান খোয়াজা, নাথান লিয়ন,শন মার্শ,গ্লেন ম‍্যাক্সওয়েল,রিচার্ডসন,স্টিভ স্মিথ,মিচেল স্টার্ক,স্টিওনিস, এ্যডাম জাম্পা,ডেভিড ওয়ার্নার।

 

#দেখে নিন ক্রিকেট অস্ট্রেলিয়ার করা টুইট :



from bengali.sportzwiki.com http://bit.ly/2XbBw90

No comments:

Post a Comment