USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, April 9, 2019

হারের পর সানরাইজার্সের অধিনায়ক ভুবনেশ্বর কুমার মানলেন এই বড়ো ভুল

হারের পর সানরাইজার্সের অধিনায়ক ভুবনেশ্বর কুমার মানলেন এই বড়ো ভুল

সানরাইজার্স হায়দ্রাবাদের দল এখনো পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে। যার মধ্যে তাদের ৩টি হারের সম্মুখীন হতে হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে পাওয়া হার হায়দ্রাবাদের লাগাতার দ্বিতীয় হার। পাঞ্জাবের বিরুদ্ধে হায়দ্রাবাদ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫০ রান করেছিল। যা কিংস ইলেভেন পাঞ্জাবের দল ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে হাসিল করে নেয়। ভুবনেশ্বর কুমারকে তাদের ব্যাটসম্যানদের নিয়ে যথেষ্ট নিরাশ দেখিয়েছে।

নিজেদের বোলারদের প্রদর্শনে খুশি দেখিয়েছেন ভুবনেশ্বর কুমারকে

হারের পর সানরাইজার্স হায়দ্রাবাদের কার্যনির্বাহী অধিনায়ক ভুবনেশ্বর কুমার বলেন যে,

“ভাগ্য আমাদের সহায় হয়নি কিন্তু আমি আমাদের বোলারদের প্রদর্শনে খুশি হয়েছি। শিশির পড়ার পরও ওরা যেভাবে বোলিং করেছে তা সত্যিই প্রশংসারযোগ্য। শিশিরের কারনে এই পিচে স্লো বল আর ইয়ার্কার করা ভীষণই মুশকিল কাজ ছিল। বোলিংয়ে আমরা যে পরিকল্পনা করেছিলাম আর তার উপরেই কাজ করছিলাম। বোলারদের জন্য পরিকল্পনা করার আগে আপনাদের পিচের কথাও মাথায় রাখতে হয়। ইয়র্কার বল আপনি সবসময় করতে পারেন না। এখন ব্যাটসম্যানরাও ইয়র্কার বল খেলার জন্য প্রস্তুত থাকেন”।

নিজেদের ভুল শুধরানোর করব প্রচেষ্টা

ভুবনেশ্বর কুমার আগে আরো বলেন যে,

“যতক্ষণে আমরা মাঠে বল করে আসি ততক্ষ্ণে মাঠে শিশির পড়ে গিয়েছিল। এই জন্য আমরা ম্যাচকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। আমরা এই পিচে ২০ রান কম করেছিলাম কারণ দ্বিতীয় দল ব্যাট করতে আসার সময় শিশির পড়ে গিয়েছিল। এখন আমাদের পরের ম্যাচের আগে কিছুদিনের সময় রয়েছে। আমরা বসে আলোচনা করব যে আমরা নিজেদের ভুলগুলোকে কিভাবে শোধরাতে পারি”।

ডেভিড ওয়ার্নার খেলেছেন স্লো ইনিংস

এই ম্যাচে ডেভিড ওয়ার্নার ভীষণই স্লো ইনিংস খেলেন। তিনি ৬২ বল খেলে মাত্র ৭০ রানই করেছেন। পাঞ্জাবের হয়ে কেএল রাহুল ৫৩ বল খেলে ৭১ রানের ইনিংস খেলেন আর নিজের দলকে এই মরশুমের চতুর্থ জয় এনে দেন। সানরাইজার্স হায়দ্রাবাদকে এখন তাদের পরের ম্যাচ ১৪ এপ্রিল নিজেদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে হবে।



from bengali.sportzwiki.com http://bit.ly/2UnbfaS

No comments:

Post a Comment