চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত ৭৫ রানের ইনিংসের সৌজন্যে রাজস্থান রয়্যালসকে ১০ রানে হারিয়ে দিয়েচ লাগাতার তৃতীয় জয় হাসিল করেছে। ১৭৫ রান তাড়া করতে নেমে রাজস্থান দল শুরুতেই ধাক্কা খায়। রাজস্থান রয়্যালস মাত্র ১৪ রানের ভেতরই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। ১৬ ওভারের পর রাজস্থানের জয়ে জন্য ২৩ বলে ৫৬ রানের দরকার ছিল। কিন্তু ১৭তম ওভারের প্রথম বলে কৃষ্ণাপ্পা গৌতম ৯ রান করে আউট হয়ে যান। এরপর বেন স্টোকস ২৬ বলে বিস্ফোরক ৪৬ রানের ইনিংস খেলেন এবং ১৯তম ওভারে ব্র্যাভোর শিকার হন। এরপর চেন্নাই সহজেই ম্যাচ জিতে যায়।
ম্যাচের পর কি বললেন ধোনি

ম্যাচ শেষে চেন্নাই অধিনায়ক ধোনি বলেন,
“আমরা একটা পার্টনারশিপ গড়তে চেয়েছিলাম। আমরা জানতাম যে মাঠে কিছুটা শিশির রয়েছে। আমরা জানতাম যে খেলা যেমন যেমন এগোবে শিশির আরো বাড়বে। আমরা শেষ কিছু ওভারে দ্রুতগতিতে রান করার সঙ্গেই আমরা একটা পার্টনারশিপ গড়তে চেয়েছিলাম”।
নিজেদের প্লেয়িং ইলেভেনের ব্যাপারে কি বললেন

ধোনি আরো বলেন,
“আমাদের কাছে একটা স্থির একাদশ রয়েছে আর রাজস্থানের কাছে বেশি বাঁহাতি ব্যাটসম্যান ছিল, এই কারণে আমরা মিচেল স্যান্টেনারকে খেলিয়েছি। যেমন যেমন টুর্নামেন্ট আগে এগোবে সকলেই বেশি সুযোগ পাবে। বোলাররা নিজেদের পরিকল্পনা নিয়ে আরো ভালভাবে কাজ করছে।
শুরুতে আমার মনে হয়েছিল যে জোরা বোলাররা কেমন বল করবে যাতে আমরা স্পিনারদের নিয়ে আসতে পারি। জাদেজা আর স্যাণ্টেনারের এতে মুশকিল হয়েছে”।
ঘরের ফ্রেঞ্চাইজি সবসময়ই বিপক্ষের তুলনায় বেশি সমর্থন পায়

ধোনি আরো বলেন,
“ঘরের ফ্রেঞ্চাইজি সবসময় বিপক্ষের তুলনায় বেশি সমর্থন পায়। এখান থেকেই স্পোর্টসম্যান স্পিরিট আসে – ভীড় সবসময়ই ঘরের দলের পেছনে থাকে। এটাই ক্রিকেটকে যথেষ্ট মজাদার করে তোলে”।

আমাদের ঘাসকে হালকা করার প্রয়োজন ছিল, কিন্তু আমার মনে হয়না যে এটা একটা নিয়ন্ত্রণীয় কারণ। যখন আপনি মাঠে থাকেন আর ম্যাচ দেখার জন্য পয়সা খরচা করেন, তো আমার কোনো আপত্তি নেই যে আপনি কোন দলকে সমর্থন করবেন”।
from bengali.sportzwiki.com https://ift.tt/2HRhrRT

No comments:
Post a Comment