USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Thursday, April 11, 2019

ম্যান অফ দ্যা ম্যাচ পোলার্ড রোহিত শর্মার জন্য এই কথা বলে জিতে নিলেন সকলের মন

ম্যান অফ দ্যা ম্যাচ পোলার্ড রোহিত শর্মার জন্য এই কথা বলে জিতে নিলেন সকলের মন

মুম্বাই ইন্ডিয়ান্স আর কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে আজ এক দুর্দান্ত ম্যাচ দেখতে পাওয়া গিয়েছে। এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে চোটের কারনে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তার জায়গায় কায়রণ পোলার্ডের দলকে নেতৃত্ব দেন। আজকের ম্যাচে পোলার্ড দুর্দান্ত ব্যাটিং করে অধিনায়োকচিত ইনিংস খেলে ৩১ বলে ৮৩ রান করেন এবং মুম্বাইকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেন। পাঞ্জাবের হয়ে মহম্মদ শামি দুর্দান্ত বল করে ৪ ওভারে ২১ রান দিয়ে তিন উইকেট নেন।

জয়ের পর ম্যান অফ দ্যা ম্যাচ আর অধিনায়ক পোলার্ড কি বললেন

এই ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ তথা মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক কায়রণ পোলার্ড নিজের পোষ্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলেন,

“আমি ভগবানকে ধন্যবাদ দিতে চাই। আমাকে যে কাজ করতে হত তা করার জন্য আমাকে শক্তি দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানানো উচিৎ। আমার স্ত্রীকে ধন্যবাদ দিতে চাইব আজ ওর জন্মদিন আর আমি নিজের এই দুর্দান্ত ইনিংস ওকে উৎসর্গ করতে চাই।
আমি উপরের দিকে ব্যাট করতে আসি কারণ আমি ওয়াংখেড়েতে ব্যাটিং করার আনন্দ উপভোগ করি। অশ্বিনের উপর আক্রমণ করার পরিকল্পনা ছিল কারণ স্পিন বোলিং দুর্দান্ত ছিল না। দুর্ভাগ্যবশত এমনটা হয়নি।”

দলের বোলিং নিয়ে কি বললেন পোলার্ড

অধিনায়ক পোলার্ড নিজের বয়ানে আরো বলেন,

“বোলিং করার জন্য এটা খুবই মুশকিল পিচ ছিল আর ব্যাটিং করার জন্য ভাল, এই কারণে শুরুর পরে বোলিংয়ে ভাল ফল করেছি। আমরা মাঝের ওভারগুলিতে ব্যাপারটায় নিজেদের দিকে টেনে নি কিন্তু শেষ দিকে সেই প্লট হারিয়ে ফেলি। তাছাড়া আপনি বোলারদের উপর কঠোর হতে পারেন না। আমরা ফলফল হিসেবে জয় দিয়ে শেষ করেছি আর এরজন্য ভগবানকে ধন্যবাদ জানিয়েছি।”

রোহিতের জন্য বললেন এই কথা

আজকের ম্যাচের অধিনায়ক পোলার্ড নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বলেন,

“স্বাভাবিকভাবেই রোহিত দলের অধিনায়ক আর এটা দলের জন্য খালি একটা সাবধানতার ব্যাপার ছিল (রোহিতের না খেলা নিয়ে)। ওর পরের ম্যাচে ফেরত আসা উচিৎ। আমি খুশির সঙ্গে ওকে অধিনায়কত্ব ফিরিয়ে দেব আর বাউন্ডারিতে ফিল্ডিং করব, এমনকী এটাও ভেবেও যে দলের জন্য কি যোগদান দিতে হবে আমাকে”।



from bengali.sportzwiki.com http://bit.ly/2UMbI5P

No comments:

Post a Comment