USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, April 9, 2019

এই তারকা ব্যাটসম্যানের মাথাব্যাথা লেগস্পিন, প্রত্যেক ম্যাচেই লেগস্পিনে হয়েছেন আউট

এই তারকা ব্যাটসম্যানের মাথাব্যাথা লেগস্পিন, প্রত্যেক ম্যাচেই লেগস্পিনে হয়েছেন আউট

এই মরশুমের আইপিএলে হায়দ্রাবাদের দল এখনো পর্যন্ত ভাল প্রদর্শন করেছেন। হায়দ্রাবাদের ওপেনিং ব্যাটিং এই আইপিএল মরশুমে এখনো পর্যন্ত সবচেয়ে ভাল প্রদর্শন করে দেখিয়েছে। কিন্তু হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করা ইংল্যাণ্ডের ব্যাটসম্যান জনি বেয়রস্টো প্রত্যেক ম্যাচেই লেগ স্পিনারের বলে আউট হয়েছেন। এই মরশুমে বেয়রস্টো দারুণ প্রদর্শন করেছেন। বেয়রস্টো এই বছর এখনো পর্যন্ত খেলা পাঁচটি ম্যাচের সবকটিতেই তাকে লেগ স্পিনার আউট করেছেন।

জনি বেয়রস্টোর জন্য লেগ স্পিনার হয়েছে মাথাব্যাথা

হায়দ্রাবাদ নিজেদের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলেছে। এই ম্যাচে বেয়রস্টো ৩৯ রান করেন, আর তাকে পীযূষ চাওলা আউট করেন। এই ম্যাচে হায়দ্রাবাদ ৬ উইকেটে হেরে যায়। এরপর হায়দ্রাবাদ নিজেদের দ্বিতীয় ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে খেলে।
বেয়রস্টো এই ম্যাচে ৪৫ রান করেন আর তাকে শ্রেয়স গোপাল আউট করেন। এই ম্যাচে হায়দ্রাবাদ ৫ উইকেটে জেতে। এরপর হায়দ্রাবাদ নিজেদের তৃতীয় ম্যাচ ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলেন আর এই ম্যাচে তিনি ১১৪ রানের ইনিংস খেলেন। এই ম্যাচে তাকে যজুবেন্দ্র চহেল আউট করেন। হায়দ্রাবাদ এই ম্যাচে ১১৮ রানে জেতে।
হায়দ্রাবাদ তাদের চতুর্থ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলে।এই ম্যাচে বেয়রস্টো ৪৮ রান করেন আর তাকে রাহুল তেওটিয়া আউট করেন। এই ম্যাচে হায়দ্রাবাদ ৫ উইকেটে জেতে।
সানরাইজার্স হায়দ্রাবাদ এই মরশুমের পঞ্চম ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে খেলে। এই ম্যাচে তিনি ১৬ রান করেন আর রাহুল চহের তাকেয়াউট করেন। এই ম্যাচ হায়দ্রাবাদ ৪০ রানে হেরে যায়। সানরাইজার্সের পরের ম্যাচ রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে যা এই মুহূর্তে খেলা চলছে মোহালিতে। এই ম্যাচে বেয়রস্টো ১ রান করেন আর তাকে মুজিব ঊর রহমান আউট করেন।

বেয়রস্টোর এখনো পর্যন্ত আইপিএলে দুর্দান্ত প্রদর্শন

জনি বেয়রস্টোর এটি প্রথম আইপিএল মরশুমে আর তিনি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ডেবিউ করেন। এর পর তিনি এখনো পর্যন্ত ছটি ম্যাচের ছটি ইনিংসে ৫৩.৪ গড়ে ২৬৩ রান করেন।
এর মধ্যে তার স্ট্রাইক রেট ছিল ১৬৬.৮৮। তার সর্বোচ্চ স্কোর ১১৪ রান যা ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে এসেছে। এই আইপিএলে এখনো পর্যন্ত তিনি ৩৩টি চার আর ১০টি ছক্কা মেরেছেন।



from bengali.sportzwiki.com http://bit.ly/2UpRv6r

No comments:

Post a Comment