USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Thursday, April 11, 2019

রাহুলের সেঞ্চুরিতে পোলার্ড ঢাললেন জল, ১৮তম ওভারে অশ্বিনের এই ভুলে হারল পাঞ্জাব

মুম্বাই ইন্ডিয়ান্স আর কিংস ইলেভন পাঞ্জাবের মধ্যে আজ এক দুর্দান্ত ম্যাচ খেলা হয়েছে। ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ম্যাচে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন নি। আহত হওয়ার কারণে তাকে দলের বাইরে রাখা হয়। তার জায়গায় কায়রণ পোলার্ড দলের নেতৃত্ব দেন।
পাঞ্জাবের শুরুটা ভীষণই ভাল হয়। কেএল রাহুল আর গেইল প্রথম উইকেটের জন্য ১১৬ রানের পার্টনারশিপ গড়েন। এরপর পাঞ্জাবের ইনিংসের ১৩তম ওভারে জেসন বেহরনডার্ফ তাদের প্রথম ধাক্কা দেন। দুর্দান্ত ছন্দে দেখানো ক্রিস গেইল ৩৬ বলে ৬৩ রান করে আউট হন। গেইলের এই ইনিংসে ৭টি ছক্কা আর ৩টি চার দিয়ে সাজান ছিল।

কেএল রাহুলের দুর্দান্ত সেঞ্চুরি

এরপর পাঞ্জাব আরো একটি ধাক্কা খায়। ডেভিড মিলার ৭ রান করে আউট হয়ে যান। উইকেট পরার ধারাও চলতে থাকে। ১৭তম ওভারের পঞ্চম বলে হার্দিক পাণ্ডিয়া করুণ নায়ারকে ৫ রানে ফেরত পাঠান। কেএল রাহুল ১০০ রান করেন। কেএল রাহুল নিজের সেঞ্চুরি ইনিংসে ৬টি চার এবং ৬টি ছক্কা মারেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের খারাপ শুরু

লক্ষ্য তাড়া করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স শুরুটা ভালই করেছিল। নিজের প্রথম ম্যাচ খেলা সিদ্ধেশ ল্যাড অঙ্কিত রাজপুতের প্রথম বলেই ছক্কা মারেন। এরপর তিনিনিজের ইনিংসকে বড়ো করতে পারেন নি আর ১৩ বলে ১৫ রান করে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে যান। এরপর সূর্যকুমার যাদবও ১৫ বলে ২১ রান করে আউট হন।

চলেননি হার্দিক পাণ্ডিয়া, পোলার্ডের দুর্দান্ত ইনিংস

এরপর মাঠে সম্পুর্ণভাবে স্ট হয়ে যাওয়া ডি’ককো বেশি লম্বা ইনিংস খেলতে পারেন নি আর ২৩ বলে ২৪ রান করে অশ্বিনের শিকার হন। ঈশান কিষাণও কোনো বড়ো ইনিংস খেলতে পারেননি তিনি রান আউট হয়ে যান। হার্দিক পাণ্ডিয়ার কাছ থেকে মুম্বাইয়ের অনেক আশা ছিল এই খেলোয়াড় ভালো শুরু করলেও ১৩ বলে ১৯ রান করে আউট হয়ে যান।
ক্রুনাল পাণ্ডিয়াও বেশি কিছু করতে পারেননি আর মাত্র এক রান করে আউট হন। এরপরও শুরু হয় পোলার্ডের শো। তিনি লম্বা লম্বা ছক্কা মারা শুরু করেন। তিনি দুর্দান্ত ব্যাটিংকরে মাত্র ৩১ বলে ৮৩ রান করেন। মহম্মদ শামি দুর্দান্ত বল করে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। এই রোমাঞ্চকর ম্যাচে মুম্বাই ৩ উইকেটে জয়লাভ করে।

অশ্বিনের এই ভুল হল হারের কারণ

১৮তম ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক অশ্বিন সবচেয়ে বড়ো ভুল করেন, যখন তিনি নিজের সবচেয়ে অভিজ্ঞ বোলার মহম্মদ শামির ওভার শেষ করে দেন, আর শেষ ওভারের জন্য অঙ্কিত রাজপুতকে রাখেন। অঙ্কিত রাজপুতকে বল করার সময় যথেষ্ট নার্ভাস দেখাচ্ছিল আর এর ফল ছিল যখন তিনি বল করতে আসে তো প্রথম বলই নো বল করে বসেন। পরের বলে তিনি পোলার্ডের উইকেট নেন, কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছিল আর ম্যাচ পাঞ্জাবের হাত থেকে বেরিয়ে গিয়েছিল।

এখানে দেখুন সম্পূর্ণ স্কোরবোর্ড




from bengali.sportzwiki.com http://bit.ly/2Ks9rsC

No comments:

Post a Comment