চেন্নাই সুপার কিংস আইপিএল ২০১৯ এর দ্বাদশ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১০ রানে হারিয়ে দিয়েছে। সেই সঙ্গে পয়েন্টেস টেবিলেও তারা দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জিত করে ফেলেছে। এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা বেশ কিছু দুর্দান্ত আর মজাদার রেকর্ডস গড়েছেন। এই রেকর্ডসের ব্যাপারে আজ এই বিশেষ প্রতিবেদনে আপনাদের জানাতে চলেছি আমরা।
আসুন এক নজর দেখে নেওয়া যাক এই ম্যাচে হওয়া পরিসংখ্যানের দিকে:

১. চেন্নাইয়ের রাজস্থানের বিরুদ্ধে এটি ১৩তম জয় ছিল। এর আগে এই দুই দলের মধ্যে মোট ২০টি ম্যাচ খেলা হয়েছিল। যেখানে ১২টিম্যাচ চেন্নাই জিতেছিল আর বাকি ৮টি জেতে রাজস্থান।
২. চিপক ক্রিকেট স্টেডিয়ামে এটি চেন্নাইয়ের রাজস্থানের বিরুদ্ধে ষষ্ঠ জয় ছিল। এর আগে এই স্টেডিয়ামে দুইদলের মধ্যে মোট ৬টি ম্যাচ খেলা হয়েছিল। যার মধ্যে ৫টি ম্যাচ চেন্নাই সুপার কিংস জিতেছিল এবং একটি ম্যাচ জেতে রাজস্থান।
৩. এমএস ধোনি আজ ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। এটা তার আইপিএল কেরিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। তার সর্বশ্রেষ্ঠ স্কোর অপরাজিত ৭৯ রান ছিল। এই ইনিংস তিনি পাঞ্জাবের বিরুদ্ধে ২০১৮ আইপিএলে খেলেছিলেন।

৪. এমএস ধোনি উইকেটকিপার হিসেবে আজ চতুর্থবার ৭০ প্লাস অপরাজিত স্কোর করেন। তিনি এই ব্যাপারে কেএল রাহুলকে পেছেন ফেলে দিয়েছেন। রাহুল ৩ বার উইকেটকিপার হিসেবে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।
৫. এমএস ধোনি আজ নিজের আইপিএল কেরিয়ারের ২১তম হাফসেঞ্চুরি করেছেন।
৬. এমএস ধোনি আজ প্রথমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলে হাফসেঞ্চুরি করেছেন। তার এই হাফসেঞ্চুরি ১৮তম ইনিংসে এসেছে।

৭. সঞ্জু স্যামসন আজ ১ রান করতেই নিজের আইপিএল কেরিয়ারের ২০০০ রান পূর্ণ করে নিয়েছেন। তিনি আইপিএলেনিজের ২০০০ রান পূর্ণ করা তৃতীয় খেলোয়াড় হয়েছেন।
৮. চেন্নাই সুপার কিংস আজ তাদের আইপিএলের ইতিহাসের ১৫০তম ম্যাচ খেলেছে। এটি সুরেশ রায়নারও চেন্নাইয়ের হয়ে খেলা ১৫০তম ম্যাচ ছিল।
৯. সুরেশ রায়না আজ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে নিজের ৫০তম ম্যাচও খেলেছেন।
from bengali.sportzwiki.com https://ift.tt/2HPzwjg

No comments:
Post a Comment