USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, April 2, 2019

IPL 2019: ৬ ৬ ৬এর সঙ্গে ধোনি খেললেন ৭৫ রানের ঝোড়ো ইনিংস, তো প্রসংসায় সেহবাগ বললেন এই কথা

আইপিএল ২০১৯ এর দ্বাদশ ম্যাচে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালসকে ৮ রানে হারিয়ে দিয়েছে। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করা রাজস্থান রয়্যালসের শুরুটা ভাল হয় আর পাওয়ার প্লেতেই ৩ উইকেট তারা তুলে নিয়েছিল। তা সত্ত্বেও চেন্নাই মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে ১৭৫ রানের বড়ো স্কোর করতে সফল হয়।

শেষে করেছেন বিস্ফোরক ব্যাটিং

মহেন্দ্র সিং ধোনি ম্যাচের শুরুতে যথেষ্ট স্লো ব্যাটিং করেছিলেন। এরপর তিনি অবশ্যই ছন্দে এসে যান কিন্তু ১৯তম ওভার পর্যন্ত তিনি ৪২ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন। ইনিংসের শেষ তিন বলে তিনি সম্পূর্ণ গল্প বদলে দেন। জয়দেব উনাকটের এই ওভারের শেষ তিনটি বলে ধোনি তিনটি ছক্কা মারেন। এই কারণে তার স্কোর ৪২ বলে ৫৬ থেকে ৪৬ বলে ৭৫ রান পর্যন্ত পৌঁছে গিয়েছে। চেন্নাইয়ের পিচে এটা যথেষ্ট বড়ো স্কোর ছিল।

সেহবাগ নিজের স্টাইলে করলেন প্রশংসা

ভারতীয় দলের প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যথেষ্ট ক্রিকেট খেলেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ধোনির এই ইনিংসকে নিজের স্টাইলে প্রশংসা করেছেন। বীরু ধোনির এই ইনিংস নিয়ে লেখেন,
“হুইশাল পোড়ু নয়, বরং এটা ধোনির হুইশাল তোড়ু আর হুইশাল ফোড়ু ছিল। দেখে ভীষণই ভালো লাগল”।

ভারতীয় দলের জন্য ভাল সংকেত

আইপিএলের শেষের দ্রুত পরে ভারতীয় দলকে বিশ্বকাপ খেলতে যেতে হবে। এর জন্য মহেন্দ্র সিং ধোনির ফর্মে থাকা যথেষ্ট জরুরী। ভারতীয় দলের মিডিল অর্ডার গত দীর্ঘ সময় ধরে লাগাতার ফ্লপ হচ্ছে। যদিও ধোনি গত আইপিএলেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন কিন্তু এর পর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি তা ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন। এবার আশা করা হচ্ছে যে তেমনটা হবে না। তিনি বিশ্বকাপেও এমনই প্রদর্শন করে জয় এনে দিতে চাইবেন।



from bengali.sportzwiki.com https://ift.tt/2uE2N7F

No comments:

Post a Comment