ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দ্বাদশ মরশুমে বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবির দল লাগাতার হারের মুখোমুখি হচ্ছে। দলে বিরাট কোহলি আর এবি ডেভিলিয়র্সের মত তারকারা থাকা সত্ত্বেও এই মরশুমের শুরুর তিন ম্যাচে তাদের হারতে হয়।
এবি ডেভিলিয়র্স নিজের কলামে বললেন এই বিশেষ কথা
এই হারে না কেবল আরসিবির সমর্থকরা, ফ্রেঞ্চাইজি নিরাশ হয়েছে বরং স্বয়ং বিরাট কোহলি আর তার সতীর্থ খেলোয়াড় এবি ডেভিলিয়র্সও ভীষণই নিরাশ হয়েছেন। এই ম্যাচের পর এবি ডেভিলিয়র্স নিজের কলামে এমন কিছু জিনিস লিখেছেন যাতে তিনি নিজের নিরাশা জাহির করেছেন।

হারের পরের মুহূর্তকে আর জয়ের বিশ্বাসকে এবি করেছেন শেয়ার
এবি ডেভিলিয়র্স টাইমস অফ ইন্ডিয়ায় নিজের কলামে লেখেন যে,
“হায়দ্রাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে খারাপভাবে হারের পরের দৃশ্য কিছু এমঞ্ছিলযে আমি আর বিরাট হোটেলে ফেরারজন্য আরসিবির বাসে বসি। ও আমাকে দেখে আমি ওকে দেখি কিন্তু বলার জন্য আমাদের মধ্যে কিছু ছিল না। আমরা এসবের আশা করিনি। আমরা একটা দলের মতই গত দু সপ্তাহের বেশি সময় একসঙ্গে রয়েছি আর আমরা যথেষ্ট কড়া মেহনত করেছি। আমাদের প্রস্তুতিদুর্দান্ত ছিল আর দলও ভারসাম্য অনুভব করছিল। আমাদের ম্যাচ জেতা উচিৎ ছিল। তাও আমরা জিততে পারছিনা। আমরা তিনটি ম্যাচ খেলেছি আর তিনটেই হেরেছি। এই অবস্থায় আরসিবির সমর্থকরা আরো একটি নিরাশাজনক মরশুম নিয়ে আশঙ্কিত হয়ে রয়েছে”।

“আমরা হায়দ্রাবাদকে যথেষ্ট সম্মান করি এতে কোনো প্রশ্ন নেই। জনি বেয়রস্টো আর ডেভিড ওয়ার্নার ১৬৫ রানের ভীষণই দুর্দান্ত পার্টনারশিপ করেন। ওরা শুরু থেকে শেষ পর্যন্ত ওই দ্রুত গতিকে মেনটেন করেছি। ২৩১ রান তাড়া করা সবসময়ই মুশকিল হয়। আর সেটা সেই সময় সম্পূর্ণভাবে অসম্ভব হয়ে যায় যখন আপনি ৩৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেন”।

“টি-২০ ক্রিকেটে কিছু মুহূর্ত আপনার বিরুদ্ধে চলে যায়। আর ব্যাস আপনি সবকিছু হারিয়ে ফেলেন। সানরাইজার্স হায়দ্রাবাদের এই প্রদর্শনের শ্রেয় নেওয়াটা উচিৎ নয়। কিন্তু যদি ওয়ার্নারের ব্যাটের কোনায় লাগা বল গ্যাপের জায়গায় ফিল্ডারদের হাতে পড়ত তো ম্যাচের ফলাফল আলাদা হত। আমাদের প্রধান চ্যালেঞ্জ নিজেদের মধ্যে বিশ্বাসকে ধরার রাখার, না শুধু দল হিসেবে বরং ব্যক্তিগতভাবেও”।

“ক্রিকেট নিঃসন্দেহে একটা দলগতখেলা কিন্তু মুশকিল সময়ে একজন ব্যাটসম্যান বা বোলার হিসেবে নিজের ক্ষমতার মাধ্যমে আপনাকে কড়া লড়াই লড়তে হয়। এতে দলের একজোট হওয়া সামনে আসে। আমাদের পরের ম্যাচ জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এই কথা আলাদা যে রাজস্থানও নিজেদের শুরুর তিনটি ম্যাচ হেরেছে। আমরা নিজেদের প্রদর্শনে ভীষণই নিরাশ কিন্তু বিশ্বাস দিচ্ছি যে বিরাট, আমি আর দলের বাকি খেলোয়াড় দীর্ঘ সময় পর্যন্ত চুপচাপ বসে থাকব না”।
from bengali.sportzwiki.com https://ift.tt/2TT63GG

No comments:
Post a Comment