USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Saturday, April 6, 2019

IPL 2019 – হায়দ্রাবাদের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স এই ১১ জনের সঙ্গে মাঠে নামবে এই তারকার খেলা নিশ্চিত

IPL 2019 – হায়দ্রাবাদের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স এই ১১ জনের সঙ্গে মাঠে নামবে এই তারকার খেলা নিশ্চিত

ইন্ডিয়ান্স প্রিমিয়ার লীগের দ্বাদশ মরশুমের রোমাঞ্চ এগিয়েই চলেছে। আগামি কাল শনিবার এই টুর্নামেন্টের দুটি ম্যাচ খেলা হবে। যার মধ্যে রাতের দিকে মুম্বাই ইন্ডিয়ান্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচে দুই দলেরই নজর থাকবে জয়ের দিকে।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স দল যে কোনোভাবেই আরো একটি জয় তুলে নিয়ে নিজের স্থিতিকে মজবুত করতে চাইবে। মুম্বাইয়ের দল হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে দলে কিছু পরিবর্তন করতে পারে। তো দেখে নেওয়া যাক কেমন হবে এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়িং ইলেভেন।

রোহিত শর্মা (অধিনায়ক)

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে এখনো পর্যন্ত সেই ছন্দে দেখা যায়নি যার জন্য তিনি পরিচিত। রোহিত শর্মা একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান আর মুম্বাইয়ের তার কাছ থেকে একটা আলাদাই আশা রয়েছে।

কুইন্টন ডি’কক

মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি’ককের মধ্যে যদিও প্রতিভার কোনো অভাব নেই, কিন্তু ডি’কক এখনো পর্যন্ত এক দুর্দান্ত শুরু করতে সফল হননি। ডি’ককের কাছ থেকে একটা বড়ো ইনিংসের আশা থাকবে মুম্বাইয়ের।

সূর্যকুমার যাদব

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সূর্যকুমার যাদব চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ে বড়ো যোগদান দিয়েছিলেন। সূর্যকুমার যাদব এই মরশুমে আগে ভাল শুরু তো করছিলেন কিন্তু তাকে বড়ো ইনিংসে পরিবর্তিক করতে পারছিলেন না।

যুবরাজ সিং

মুম্বাই ইন্ডিয়ান্স এবার যুবরাজ সিংয়ের উপর বাজি ধরেছে আর মুম্বাই ইন্ডিয়ান্সের এই খেলোয়াড় নিজের ব্যাটিংয়ে প্রথম ম্যাচে প্রভাবিত করেছিলেন, কিন্তু তার পর থেকে তিন ম্যাচে তার ব্যাট নিশ্চুপ রয়েছে। যুবরাজ নিজেও ভাল প্রদর্শন করার জন্য ব্যাকুল হয়ে আছেন।

ক্রুণাল পাণ্ডিয়া

মুম্বাই ইন্ডিয়ান্স দলের অলরাউন্ডার ক্রুণাল পাণ্ডিয়া দুর্দান্ত ভারসাম্য প্রদান করেন। ক্রুণাল গত ম্যাচে নিজের ব্যাটিংয়ে যথেষ্ট ভাল কাজ করেছিলেন আর সেই সঙ্গে উপযোগী বোলিংও করেন।

হার্দিক পাণ্ডিয়া

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স দলে হার্দিক পাণ্ডিয়া নায়কের মত সামনে এসেছিলেন। হার্দিক বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও এমন ঝোড়ো ইনিংস খেলেন যে সিএসকেকে প্রথমবার হারের স্বাদ পেতে হয়। হার্দিকের কাছে এই ম্যাচেও তেমনই আশা থাকবে।

কায়রণ পোলার্ড

মুম্বাই ইন্ডিয়ান্সের আরো এক অভিজ্ঞ ব্যাটসম্যান কায়রণ পোলার্ড এই মরশুমে এখনো ভাল প্রদর্শন করতে পারেননি যাতে তার সমর্থকদের গর্ব হতে পারে। কিন্তু তা সত্ত্বেও এই ম্যাচে তার দলে থাকা নিশ্চিত।

মিচেল ম্যাকলেনাঘন

মুম্বাই ইন্ডিয়ান্সের জোরে বোলার লাসিথ মালিঙ্গা কিছু ম্যাচের জন্য ছিটকে গিয়েছেন আর তিনি নিজের দেশে ফিরে গিয়েছে। এই অবস্থায় মুম্বাইয়ের দল আরো একবার মিচেল ম্যাকলেনাঘনকে দলে শামিল করবে।

জসপ্রীত বুমরাহ

মুম্বাই ইন্ডিয়ান্সের আশার সবচেয়ে বড়ো ভরসা জোরে বোলার জসপ্রীত বুমরাহ দেন। বুমরাহ যে কোনো পরিস্থিতিতে দলকে জেতানোর ক্ষমতা রাখেন। আর এখনো পর্যন্ত তিনি সেটাই করে এসেছেন।

রাহুল চাহর

গত বছর স্পিন বোলিংয়ে কামাল দেখানো ময়ঙ্ক মারকান্ডের প্রদর্শন এই বছর ভাল হয়নি এই অবস্থায় মুম্বাই গত ম্যাচে রাহুল চাহরকে সুযোগ দিয়েছিল, রাহুল নিজের ভালো বোলিংয়ের মাধ্যমে নিজের জায়গা দলে সুনিশ্চিত করেছেন।

জেসন বেহরন্ডার্ফ

অস্ট্রেলিয়ার জোরে বোলার জেসন বেহরনডার্ফকে মুম্বাই ইন্ডিয়ান্স গত ম্যাচে সুযোগ দিয়েছিল। সুযোগ পেতেই বেহরনডার্ফ দুর্দান্ত বোলিং করে নিজেকে প্রমান করেছেন যে তিনি উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন।

 



from bengali.sportzwiki.com http://bit.ly/2WMYjYv

No comments:

Post a Comment