USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, April 1, 2019

WATCH: এক বলে আরসিবির দুই ব্যাটসম্যান হলেন আউট, ভিডিয়ো দেখে থামবে না হাসি

WATCH: এক বলে আরসিবির দুই ব্যাটসম্যান হলেন আউট, ভিডিয়ো দেখে থামবে না হাসি

রয়্যাল চ্যালেঞ্জার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ সম্পূর্ণভাবে একতরফা থেকেছে। প্রথমে ব্যাট করতে আসা হায়দ্রাবাদ দল ব্যাঙ্গালুরুর বোলিংকে ছিন্নভিন্ন করে দেয়। জনি বেয়রস্টো আর ডেভিড ওয়ার্নারের ঝোড়ো সেঞ্চুরি পার্টনারশিপের সৌজন্যে হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরুকে ১১৮ রানে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে সানরাইজার্সের পাহাড় প্রমান রানের তাড়া করতে নামা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দলের শুরুটা খারাপ হয় আর ৩৬ রানের মধ্যেই তারা কোহলি এবং ডেভিলিয়র্স সমেত দলের ৬জন খেলোয়াড় প্যাভিলিয়নে ফিরে যান।

কলিন ডি গ্র্যান্ডহোম ৩৭ রান করে আউট হন

এরপর সপ্তম উইকেটের হয়ে প্রয়াস রায় বর্মন আর উমেশ যাদব ৫১ রানের পার্টনারশিপ গড়েন। সন্দীপ শর্মা দলের ৮৬ রানের স্কোরে প্রয়াস রায় বর্মণকে আউট করেন। উমেশ যাদব ১৪ রান করে এবং কলিন ডি গ্র্যাণ্ডহোম ৩৭ রান করে আউট হন। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা হায়দ্রাবাদ দল শুরু থেকেই এই ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখে।

ডি গ্র্যাণ্ডহোম আর মহম্মদ সিরাজ পুরো স্টেডিয়ামকে হাসতে বাধ্য করেন

এরপর যখন কলিন দি গ্র্যাণ্ডহোম আর মহম্মদ সিরাজ ব্যাট করছিলেন, সেই সময় এমন একটা ঘটনা ঘটে যা দেখে আপনারও হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে। আসলে কলিন ডি গ্র্যাণ্ডহোম একটি শট মারেন আর বল সোজা হায়দ্রাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমারের কাছে যায়। এরপর যেমনই তিনি বল থ্রো করেন বিজয় শঙ্করকে ততক্ষণে নন স্ট্রাইকার এন্ডে পৌঁছোন নি গ্র্যান্ডহোম, বিজয় শঙ্কর উইকেট ভেঙে দিয়ে বল সোজা উইকেটকিপারের দিকে ছোঁড়েন, এবং মহম্মদ সিরাজও আউট হয়ে যান।

এখানে দেখুন ভিডিয়ো

ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে এই স্কোর আইপিএলের যে কোনো দলের দ্বারা করা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে কিংস ইলেভেন পাঞ্জাব ধর্মশালায় ২০১১য় ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ২ উইকেটে ২৩২ রান করেছিল। ওয়ার্নারের এটি আইপিএলের চতুর্থ সেঞ্চুরি, অন্যদকে জনি বেয়রস্টোও নিজের তৃতীয় আইপিএল ম্যাচেই সেঞ্চুরি করেন।



from bengali.sportzwiki.com https://ift.tt/2HPzkk2

No comments:

Post a Comment