USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, September 18, 2018

ভারতকে হারানোর জন্য নিজেদের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করার প্রয়োজন: সরফরাজ আহমেদ

ভারতকে হারানোর জন্য নিজেদের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করার প্রয়োজন: সরফরাজ আহমেদ

হংকংয়ের বিরুদ্ধে এক তরফা জয়ে পাকিস্থান এশিয়াকাপে দুর্দান্ত শুরুয়াত করেছে। কিন্তু দলের অধিনায়ক সরফরাজ আহমেদ জানিয়েছেন তার দলকে যদি এশিয়া কাপের বহু প্রতীক্ষিত ম্যাচে বুধবার যদি চির প্রতিদ্বন্ধী ভারতকে হারাতে হয় তাহলে তাদের নিজেদের খেলায় আরও উন্নতি করতে হবে।

পাকিস্থান রবিবার রাতে এশিয়া কাপে হংকংকে আট উইকেটে হারিয়ে দিয়েছে। সরফরাজ ম্যাচের পর জানিয়েছেন, “ অধিনায়ক হিসেবে আমা্র কিছু জিনিস নজরে আসছে যেখানে কাজ করার প্রয়োজন রয়েছে। টুর্নামেন্টে আগে পর্যন্ত যাওয়ার জন্য আমাদের এই (হংকংয়ের বিরুদ্ধে) ম্যাচে নয় অথবা দশ উইকেটে হারানোর প্রয়োজন ছিল”।

তিনি আরও জানান, “ আমাদের সেই সঙ্গে নতুন বলে আরও ভালো বোলিং করার প্রয়োজন রয়েছে। আমাদের নতুন বলে দ্রুত উইকেট নিতে হবে। নতুন বলে আমরা সুইং করাতে পারি নি, যা আমাদের চোখ খুলে দেওয়ার মত”।

পাকিস্থান অধিনায়ক জানিয়েছেন, “ আমরা আমাদের আগামি প্র্যাকটিস সেশনে এর উপর কাজ করব। এটা ভালো জয় ছিল কিন্তু ভারতের বিরুদ্ধে জয় পেতে হলে খেলার তিন বিভাগেই আমাদের নিজেদের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে হবে”।

পাকিস্থান হংকংয়ের ১১৭ রানের লক্ষ্যকে ২৩.৪ ওভারে দুই উইকেটে ১২০ রান করে হাসিল করে নেয়। পাকিস্থানের জন্য বাঁহাতি জোরে বোলার উসমান খান একই ওভারে তিন উইকেট নিয়েছেন আর তাকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন করা হয়েছে।



from bengali.sportzwiki.com https://ift.tt/2QAQlj7

No comments:

Post a Comment