এশিয়া কাপ ২০১৮য় ভারতীয় দল নিজেদের প্রথম ম্যাচ মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর হংকংয়ের দলের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচ দুবাই ক্রিকেট স্টেডিয়ামে হবে। ভারত আর হংকংয়ের মধ্যে হতে চলা এই ম্যাচের জন্য আজ আমরা আমাদের এই প্রতিবেদনে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেনের ব্যাপারে জানাতে চলেছি।
আসুন একবার দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ কি হতে পারে:
রোহিত শর্মা (অধিনায়ক)

রোহিত শর্মা এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়কত্ব পেয়েছেন। তিনি হংকংয়ের বিরুদ্ধে বড় স্কোর করার চেষ্টা করবেন আর নিজের অধিনায়কত্ব দিয়ে সমর্থকদের মন জয় করার চেষ্টা করবেন।
শিখর ধবন

শিখর ধবন ইংল্যান্ডের টেস্ট ম্যাচের নিজের খারাপ ফর্ম ভুলে এশিয়া কাপে ফের দুর্দান্ত ফর্মে ফিরে আসতে চাইবেন। তিনি রোহিতের সঙ্গে ভারতীয় দলের ইনিংস শুরুয়াত করবেন।
কেএল রাহুল

বিরাট কোহলির অনুপস্থিতিতে কেএল রাহুলকে ভারতীয় দলের হয়ে ৩ নম্বরে খেলার সুযোগ দেওয়া হতে পারে। তিই হংকংয়ের বিরুদ্ধে একটি বড় স্কোর করে নিজের জায়গা সম্পূর্ণরূপে ভারতীয় দলে পাকা করতে চাইবেন।
অম্বাতি রায়ডু

অম্বাতি রায়ডু আইপিএলে দুর্দান্ত ফর্ম দেখিয়েছিলেন। তিনি নিজের এই ফর্মকে এশিয়া কাপেও জারি রাখতে চাইবেন। হংকংয়ের বিরুদ্ধে চার নম্বরের দায়িত্ব আম্বাতি রায়ডুকে দেওয়া হতে পারে।
এমএস ধোনি

হংকংয়ের বিরুদ্ধে পাঁচ নম্বরে ভারতীয় দলের হয়ে এমএস ধোনি খেলতে পারেন। তার কাঁধে ভারতীয় দলের মিডল অর্ডারের পাশাপাশি দলের উইকেটকিপারের দায়িত্বও থাকবে।
কেদার যাদব

হংকংয়ের বিরুদ্ধে কেদার যাদবও ভারতীয় দলে সুযোগ পেতে পারেন। তার কাঁধে শেষ ওভারগুলিতে দ্রুত রান করার দায়িত্ব থাকবে। সেই সঙ্গে তিনি বেশ কিছু ওভার ভারতের হয়ে বলও করতে পারেন।
হার্দিক পান্ডিয়া

তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ারও হংকংয়ের বিরুদ্ধে প্লেয়িং ইলেভেনে খেলা নিশ্চিত। তিনি জোরে বোলার অলরাউন্ডার হিসেবে ভারতীয় দলের প্লেয়িং ইলেভেনে খেলবেন।
ভুবনেশ্বর কুমার

হংকংয়ের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমারই ভারতীয় বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন। ত্নি নতুন বলের সঙ্গে হংকংয়ের শুরুয়াতি উইকেট নিতে চাইবেন।
কুলদীপ যাদব

কুলদীপেরও হংকংয়ের বিরুদ্ধে প্লেয়িং ইলেভেনে খেলা নিশ্চিত। তিনি নিজের স্পিন বোলিংয়ে হংকংয়ের ব্যাটসম্যানদের যথেষ্ট পরিশ্রম করতে পারেন।
যজুবেন্দ্র চহেল

হংকংয়ের বিরুদ্ধে কুলদীপের সঙ্গে স্পিন বিভাগে যজুবেন্দ্র চহল দায়িত্ব পালন করবেন। চহল গত বেশ কিছু সময় ধরে ভারতীয় দলের হয়ে দুর্দান্ত স্পিন বোলিং করছেন।
জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরাহেরও জায়গা ভারতীয় দলের প্লেয়িং ইলেভেনে পাকা। তিনি নতুন বলের সঙ্গেও উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন। তাকে ডেথ ওভার স্পেশালিস্টও বলা হয়।
from bengali.sportzwiki.com https://ift.tt/2xvJpL4

No comments:
Post a Comment