ভারত আর ওয়েস্টইন্ডিজের মধ্যে গতকাল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলা হয়। ভারত এই ম্যাচে জয় হাসিল করে সিরিজ ৩-১ এ নিজের নামে করে নেয়। এর আগে ওয়েস্টইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। হোল্ডার আজ দলে দুটি বড় পরিবর্তন করেছিল। অন্যদিকে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি দলে কোনও পরিবর্তন করেন নি।
ভারত হাসিল করে জয়
CHAMPIONS
#TeamIndia clinch the series 3-1 #INDvWI pic.twitter.com/1ZKZaUpRpF
— BCCI (@BCCI) November 1, 2018
তিরুবনন্তপুরমে সিরিজের এই নির্নায়ক ম্যাচে ক্যারিবিয়ন দল বিরাট কোহলি ব্রিগেডের সামনে অসহায় প্রমানিত হয় আর ৯ উইকেটে হারের সঙ্গে সঙ্গে সিরিজও হারিয়ে ফেলে। ভারতীয় দল ৩-১ এর ব্যবধানে এই সিরিজ কব্জা করে ফেলে। টস জিতে প্রথমে ব্যাটিং করা ওয়েস্টইন্ডিজ দল রবীন্দ্র জাদেজা (৪ উইকেট), জসপ্রীত বুমরাহ আর খলিল আহমেদ (২টি করে উইকেট) এর ঘাতক বোলিংয়ের সামনে ৩১.৫ ওভারে মাত্র ১০৪ রানেই অলআউট হয়ে যায়।
FIFTY!
The Hitman @ImRo45 looks in great touch as he brings up his 37th ODI half-century
#INDvWI pic.twitter.com/GlYXnG9vDM
— BCCI (@BCCI) November 1, 2018
অতিথি দলের তিন ব্যাটসম্যান কায়রণ পাওয়েল, শাই হোপ তথা ওশেন থমাস কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরত যান। রোম্যান পাওয়েল (১৬), মার্লন স্যামুয়েলস (২৪) তথা অধিনায়ক জেসন হোল্ডার (২৫) ছাড়া আর কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যান দু’ অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ওয়েস্টইন্ডিজের ভারতের বিরুদ্ধে এটা এখনও পর্যন্ত সবচেয়ে নুন্যতম স্কোর।
Innings Break!
Windies dismissed for 104 runs in the 5th @Paytm ODI.#TeamIndia need 105 runs to win the match and clinch the series.#INDvWI pic.twitter.com/4xjZF3HXTO
— BCCI (@BCCI) November 1, 2018
এই স্কোর এমন ছিল না যা ভারতের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। রোহিত শর্মার অপরাজিত ৬৩ রান (৫৬ বল, পাঁচটি চার আর চারটি ছক্কা) তথা বিরাট কোহলির অপরাজিত ৩৩ (২৯ বল, ছটি চার) রানের সাহায্যে ভারতীয় দলকে ১৪.৫ ওভারেই এই লক্ষ্য পার করে ফেলে।
আমাদের কাছে বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে

ম্যাচের পর কথা বলতে গিয়ে ওয়েস্টইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বলেন,
“ আমরা এইরকম শেষের কল্পনা করিনি। আমরা শেষের কিছু ম্যাচে বিশেষ কিছুই করিনি। খেলোয়াড়রা ভারতের ভারতের বিরুদ্ধে ভালো প্রদর্শন করেছে,এর জন্য তারা প্রশংসার দাবীদার। আমার মনে হয়েছিল এই পিচ ব্যাটসম্যানদের জন্য ছিল, কিন্তু ওদের বোলাররা বল সঠিক জায়গায় ফেলেছে আর উইকেট হাসিল করেছে”।
তরুণ খেলোয়াড়দের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন যে
“দলের তরুণ খেলোয়াড়রা ভালো ফল করেছে। হেটমেয়ার আর হোপ আমাদের জন্য ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারে। এছাড়াও আজ থামসও দেখিয়ে দিয়েছে যে ও ভালো কিছু করতে পারে। ওর শুধু খালি সামান্য মেহনতের প্রয়োজন রয়েছে”।
from bengali.sportzwiki.com https://ift.tt/2yONV9b



No comments:
Post a Comment