ভারত আর ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তিরুবনন্তপুরমে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলা হয়েছে।ভারত এই ম্যাচে ৯ উইকেটে জিতে সিরিজে ৩-১ ব্যবধানে কব্জা করে নিয়েছে। ম্যাচে ওয়েস্টইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় দলে আজ কোনও পরিবর্তন করা হয়নি। অন্যদিকে ওয়েস্টইন্ডিজ দলে দুটি পরিবর্তন করা হয়। বিরাট কোহলি এই সিরিজে দুর্দান্ত ব্যাট করেছেন।
বিরাট কোহলি পেলেন ম্যান অফ দ্য সিরিজ

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ৫ ম্যাচের এই সিরিজে ৪৫৩ রান করেন। এই সিরিজে তার গড় ১৫১ থেকেছে। এই প্রদর্শনের জন্য তাকে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার নেওয়ার পর বিরাট বলেন,

“অধিনায়ক হিসেবে ব্যাট হাতে প্রদর্শন করা দুর্দান্ত। এটা দলের জন্য বোনাসের মত। এটা সবসময় হয়না কিন্তু যখন হয় তখন ভালো লাগে। অ্যাওয়ার্ড সেই ব্যাপারের পুরস্কার হয় যা আপনি মাঠে করেন। এর সঙ্গে বাকি খেলোয়াড়রাও দুর্দান্ত প্রদর্শন করেছে আর এই কারণে আমরা জয় পেয়েছি”।
বিরাট সিরিজে করেছেন বেশ কয়েকটি রেকর্ড

এই ৫ম্যাচের সিরিজে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি রেকর্ডের বৃষ্টি করেছেন। তিনি প্রথম তিন ম্যাচে সেঞ্চুরি ইনিংস খেলেছেন। এর সঙ্গেই তিনি এমনটা করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হয়ে গিয়েছেন। এছাড়াও তিনি এই সিরিজে নিজের ১০ হাজার ওয়ানডে রানও পূর্ণ করেছেন। তিনি মাত্র ২০৫টি ইনিংসে এই কৃতিত্ব করে দেখিয়েছেন। বিরাট কোহলি নিজের কেরিয়ারে ৩৮টি সেঞ্চুরি করে ফেলেছেন আর শচীণ তেন্ডুলকরের ৪৯টি সেঞ্চুরির রেকর্ডের থেকে মাত্র ১২টি সেঞ্চুরি পেছনে রয়েছেন। এইবছর বিরাট ২টি সিরিজে লাগাতার ৩-৩টি করে সেঞ্চুরি করেছেন। এখন ভারতকে ২০১৮য় আর কোনও ওয়ানডে ম্যাচ খেলতে হবেনা।
from bengali.sportzwiki.com https://ift.tt/2OkO0pX

No comments:
Post a Comment