ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্টে ভারতীয় দল দুর্দান্ত জয় হাসিল করেছে।এই ম্যাচে অস্ট্রেলিয়া দল ৩১ রানে হেরে গিয়েছে। যদিও দলের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা ভারতীয় দলকে সমস্যায় ফেলে দিয়েছিল। এই ম্যাচে চেতেশ্বর পুজারা ম্যান অফ দ্য ম্যাচ হন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে অশ্বিন, বুমরাহ আর শামি তিনটি করে উইকেট নেন।
হারের পর এই কথা বললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেন
That's lunch! Paine (40*) and Cummins (5*) make it through to the break with Australia 6-186 and needing 137 more to win: https://t.co/lTUqyqRMzW #AUSvIND pic.twitter.com/LhkfWFTzGG
— cricket.com.au (@cricketcomau) 10 December 2018
ভারতের কাছে ম্যাচ হারের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন বলেন,
“ আমরা হেরে গিয়ে দুঃখিত। লোয়ার অর্ডার যেভাবে ব্যাট করেছে তাতে ওদের উপর আমার গর্ব হচ্ছে। ভারতের জন্য এটা একটা দুর্দান্ত জয়। আমরা ভেবেছিলাম যে আমরা জিততে পারি,এতে কোনো সন্দেহ ছিলনা, আমরা দেখেছি যে পিচ কেমন ব্যবহার করছিল আর আমরা এই ম্যাচে নিজেদের কব্জায় নিয়ে আসছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি, ট্রেভিস আর শন দীর্ঘসময় ধরে ব্যাটিংকরতে পারিনি। এই কারণে ম্যাচ আমাদের হাত থেকে চলে যায়”।
দুই দলের মধ্যে পুজারার ব্যাটিং ভীষণ বড়ো ব্যবধান হয়েছে

পেন আগে বলেন,
“দুই দলের মধ্যে পুজারার ব্যাটিং ভীষণই বড়ো ব্যবধান তৈরি করে দিয়েছে। পুজারাকে আউট করা ভীষণই মুশকিল কাজ।এখনো আমরা সিরিজ জিততে পারি।আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের সামান্য মেহনত করতে হবে। (আঙুলে লাগাচোটের ব্যাপারে) আমার আঙুল ঠিক রয়েছে”।
ভারত ১০ বছর পর অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট ম্যাচ জিতেছে
All over! A cracking Test comes to an end as Ashwin dismisses Hazlewood and India win by 31 runs! Plenty of fight from Australia today.
What a contest: https://t.co/lTUqyqRMzW #AUSvIND pic.twitter.com/zXIbgXaIMm
— cricket.com.au (@cricketcomau) 10 December 2018
বিরাটের সেনা চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ লীড নিয়ে ফেলেছে। ভারত ১০ বছর পরে অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট ম্যাচ জিতেছে। শেষবার ভারত ২০০৮ এ অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে পার্থ টেস্টে জয় পেয়েছিল। অ্যাডিলেড ওভালের কথা বললে, ভারত ১৫ বছর পর এখানে জয় পেলো। শেষবার ভারত অ্যাডিলেডে ২০০৩ এ টেস্ট জিতেছিল। যখন দ্রাবিড় টিম ইন্ডিয়াকে ৪উইকেটে স্মরণীয় জয় এনে দিয়েছিলেন।অ্যাডিলেড ওভালে ভারত নিজের ১২তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল
from bengali.sportzwiki.com https://ift.tt/2C3zSOX

No comments:
Post a Comment