USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, December 11, 2018

ভারত বনাম অস্ট্রেলিয়া: ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে গিয়ে ইমোশনাল হলেন চেতেশ্বর পুজারা, এই বিশেষ ব্যক্তিকে দিলেন এই খেতাবের শ্রেয়

ভারত বনাম অস্ট্রেলিয়া: ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে গিয়ে ইমোশনাল হলেন চেতেশ্বর পুজারা, এই বিশেষ ব্যক্তিকে দিলেন এই খেতাবের শ্রেয়

অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে চলতি অ্যাডিলেড টেস্ট ভারতীয় দল ৩১ রানে জিতে নিয়েছে। অ্যাডিলেড টেস্টের শেষ দিনের খেলায় বিরাট কোহলির দলের ম্যাচ জেতার জন্য ৬ উইকেটের দরকার ছিল, আর টিম ইন্ডিয়ার বোলাররা এই ৬ উইকেট হাসিল করে দেশকে এক স্মরণীত এবং ঐতিহাসিক জয় উপহার দেয়। অ্যাডিলেড টেস্ট ভারতীয় দলে সমস্ত বোলাররা প্রশংসাযোগ্য বোলিং করেছেন। তা সে জোরে বোলারদের কথাই বলা বা তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কথা। কিন্তু দলের জয়ে টপ অর্ডারের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পুজারার যোগদান ভোলা যাবে না।

পুজারা হলেন ম্যান অফ দ্য ম্যাচ

অ্যাডিলেড টেস্টে ঐতিহাসিক জয় হাসিল করার পর চেতেশ্বর পুজারাকে প্লেয়ার অফ দ্যা ম্যাচের পুরস্কারে সম্মানিত করা হয়। প্রসঙ্গত চেতেশ্বর পুজারা প্রথম ইনিংসে দুর্দান্ত ১২৩ রান আর দ্বিতীয় ইনিংসে দুরন্ত ৭১ রানের ইনিংস খেলেন। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার পর পুজারা নিজের বয়ানে বলেন,

“আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল প্রস্তুতি। যখন আমি দেশে ছিলাম তখন আমিজানতাম অস্ট্রেলিয়ান পিচ কেমন হবে। প্রথম ইনিংসে করা সেঞ্চুরি আমার জন্য সবচেয়ে স্পেশাল ছিল। শেষ পর্যন্ত আমরা টেস্ট ম্যাচ জিততে সফল হয়েছি আর এই জয়ের সম্পূর্ণ শ্রেয় আমাদের বোলারদের।প্রথম ইনিংসে ১৫রানের লীড থেকে আমরা মানসিকভাবে লাভ পেয়েছি। একে অপরের প্রতি বিশ্বাস দলের কাজে এসেছে। দেশের হয়ে খেলে আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে আর আমি সবসময়ই তাকে ব্যাক করার চেষ্টা করি।আমাদের ব্যাটিং এখনো সামান্য উন্নতির প্রয়োজন রয়েছে আর আমরা তা নিয়ে কাজও করছি…

আমরা নিজেদের ভুল থেকে লাগাতার শিখছি আর দ্বিতীয় ইনিংসে আমাদের দল ভালো ব্যাটিংও করেছে। আজ আমি যা কিছু তা নিজের বাবার কারণে। তিনিই ছিলেন যিনি আমার মাত্র ৮ বছর বয়েসেই ক্রিকেট কোচিং দেওয়া শুরু করে দিয়েছিলেন। আজ সত্যিই তিনি গর্ব অনুভব করছেন”।



from bengali.sportzwiki.com https://ift.tt/2L9rQHj

No comments:

Post a Comment