করণ জোহরের শোয়ে এসে নিজের বিপদ বাড়িয়েছেন হার্দিক এবং রাহুল। ইতিমধ্যে দুজনকে নির্বাসিত করেছে ভারতের ক্রিকেট বোর্ড। গোটা দেশ তাঁর সমালোচনায় মুখরিত। ‘কলঙ্কিত’ হার্দিককে এবার দু-চার কথা শোনালেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। হার্দিকের বিপক্ষে তিনি জানিয়ে দেন, ” প্রথমত, মহিলাদের পুরুষদের সঙ্গে তুলনা করা উচিত নয়। আমরা প্রতিটি ক্ষেত্রেই সেরা। কারোর শুনে খারাপ লাগতেই পারে, কিন্তু পুরুষরা কেন সন্তানের জন্ম দিতে পারে না? “

এ বিষয়ে তিনি আরো জানান, “আমরা প্রত্যেক মাসের পাঁচ দিন ঋতুকালীন সমস্যায় ভুগি। তা সত্ত্বেও আমরা নাচি, অফিসে যাই, সন্তানদের যত্ন নিই। যখন কেউ একজন এত্ত সব কিছু করতে পারে, তখন সেই শ্রেষ্ঠ।”
এশা গুপ্তার সঙ্গে হার্দিকের একসময় ভালো সম্পর্ক ছিল। দুজনকে প্রায়ই একসময় দেখা যেত পার্টিতে, নৈশ ক্লাবে। তবে কোনো এক কারণে সম্পর্ক ভেঙ্গে যায়। সম্প্রতি তিনি মুম্বইয়ে তাঁর সিঙ্গল “গেট ডার্টি” এর লঞ্চিংয়ে এসে সাংবাদিকদের সামনেই হার্দিককে তুলোধোনা করেন।

সাংবাদিকদের সামনে এশা বলেন, “কারোর কোনও মহিলার উদ্দেশে খারাপ কথা বলা উচিত নয়। কেননা তাঁর পরিবারেও মা বোন আছে ,তাই সেই দিকেও নজর দিতে হবে। কিন্তু এটা যদি না হয়, তাহলেও মানবতার পক্ষে খারাপ।”
from bengali.sportzwiki.com http://bit.ly/2HjXi7E

No comments:
Post a Comment