নতুন কোনকিছু শেখার আগ্রহ কার না থাকে বলুন তো। কিন্তু তা করতে গিয়ে কখনো কখনো হিতে বিপরীত হয়ে যায়। ভারতীয় টীমের নিয়মিত বোলার নন, তবে পার্ট-টাইম অফস্পিনার হিসাবে মাঝে মধ্যে বল করার সুযোগ মেলে আম্বাতি রায়ডুর। এরই মধ্যে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ এনেছেন আইসিসি।

গত শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে তে দুই ওভার হাত ঘুরিয়েছেন রায়ডু। ওই ম্যাচে তাঁর বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে। রবিবার একটি বিবৃতিতে তা জানিয়েছে আইসিসি।
বছর তেত্রিশের এই ক্রিকেটারের বোলিং অ্যাকশন নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট জমা করেছেন সিডনি ম্যাচের আম্পায়ারেরা। তাতে রায়ডুর অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওই বিবৃতি তে জানিয়েছে, “আগামী ১৪ দিনের মধ্যে নিজের বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে রায়ুডুকে। যদিও সেই পরীক্ষার রিপোর্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে বল করতে কোনও বাধা নেই তাঁর।”
অন্যদিকে ১৫ই জানুয়ারী দ্বিতীয় ওয়ানডে তে তাকে বোল হাতে নাও দেখা যেতে পারে।
from bengali.sportzwiki.com http://bit.ly/2RLiven

No comments:
Post a Comment