অস্ট্রেলিয়ায় ভালো পারফমেন্স করার পর থেকেই ভারতীয় টীমের সময় ভালো যাচ্ছে। নানান নতুন নতুন রেকর্ড তৈরী হয়েছে। সেই সঙ্গে বিরাট কোহলির নামেও জুড়েছে নতুন রেকর্ড। রোহিত-ধবনও নেই পিছিয়ে।নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় টীম টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩২৪ রান করেছে। ভারতের হয়ে ইনিংসের ভীত গড়ে দেন দুই ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা (৮৭) এবং শিখর ধবন (৬৬)। ওপেনিং জুটিতে ১৫৪ রান যোগ হয়। অল্পের জন্য সেঞ্চুরি করেত ব্যর্থ হন রোহিত। এরপর বিরাট কোহলি (৪৩), আম্বাতি রায়ডু (৪৭) খেলেন। শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি (৪৮) ও কেদার যাদব (২২) এর উপর ভর করে ৩২৪ রান করে ভারত।

এদিনের শতরানের পার্টনারশিপে ভর করে ওয়ানডে ক্রিকেটে শচীন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেহবাগের রেকর্ড ভাঙ্গলেন রোহিত-ধবন জুটি। এটি রোহিত ও ধবনের ১৪ তম শতরানের পার্টনারশিপ। এক্ষত্রে তাঁরা শচীন ও সেহবাগের ১৩ টি শতরানের পার্টনারশিপকে পিছনে ফেললেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শতরানের পার্টনারশিপের তালিকায় এখন তৃতীয় স্থান দখল করলেন রোহিত ও ধবন।
রোহিত শর্মা, ধবনের থেকে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ১৫ টি শতরানের পার্টনারশিপ করেছেন। এই তালিকায় সবার উপরে আছে শচীন তেন্ডুলকর ও সৌরভ গাঙ্গুলির ২৬ টি শতরানের পার্টনারশিপ।

শুধু ভারতেই নয়, বিশ্বের ক্রিকেট ইতিহাসে শচীন ও সৌরভের শতরানের পার্টনারশিপ সবচেয়ে বেশি।
from bengali.sportzwiki.com http://bit.ly/2UiqfSM

No comments:
Post a Comment