আজ নিউজিল্যান্ডের মাটিতে এক অনন্য রেকর্ড গড়লেন টীম ইন্ডিয়া। সেইসঙ্গে ক্যাপ্টেন কুল দেখালেন এক নতুন জাদু। সবসময় একজন দক্ষ উইকেট রক্ষকের ভুমিকা পালন করেছেন মহেন্দ্র সিং ধোনি। আজ বে ওভালে ধোনির বিদ্যুৎগতির কারণে আউট হন নিউজিল্যান্ডের ক্রিকেটার রস টেলর । জয়ের জন্য দরকার ৩২৫ রান, সেই রান তোলার জন্য দুরন্ত গতিতে খেলছিলো নিউজিল্যান্ড টীম, কিন্তু ১৮ ওভারে বিপজ্জনক ভাবে আউট হলেন রস টেলর। কেদার যাদবের করা বলে সর্ট খেলে রান তোলার চেষ্টা করে, কিন্তু পরক্ষনে মুখ থুবড়ে পড়েন। ব্যাক ফুট মাটির ওপরে উঠে গিয়েছিল তাঁর। ওই সংক্ষিপ্ত সময় টুকুই যথেষ্ট ছিল ধোনির কাছে। ততক্ষনে বল হাতে স্ট্যাম্প ভেঙ্গে দিলেন তিনি। টেলর তখনও মাটিতে রাখতে পারেনি। ২৫ বলে ২২ রান করে আউট হন তিনি। সেইসঙ্গে ১০০ রানে নিউজিল্যান্ডের চতুর্থ উইকেটের পতন ঘটে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় টীম। ভারতের হয়ে ইনিংসের ভীত গড়ে দেন দুই ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা (৮৭) এবং শিখর ধবন (৬৬)। ওপেনিং জুটিতে ১৫৪ রান যোগ হয়। অল্পের জন্য সেঞ্চুরি করেত ব্যর্থ হন রোহিত। এরপর বিরাট কোহলি (৪৩), আম্বাতি রায়ডু (৪৭) খেলেন। শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি (৪৮) ও কেদার যাদব (২২) এর উপর ভর করে ৩২৪ রান করে ভারত। ৯০ রানে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ২-০ তে এগিয়ে গেল টীম ইন্ডিয়া।
দেখে নিন সেই ভিডিও :
Lighting fast @msdhoni does it again….
3G….. 4G…. 5G and dhoni-G
Ross taylor got stumped of micro second….#NZvIND#Dhoni#TeamIndia pic.twitter.com/uOzcNF5QnF
— Balaji K (@balagkrishh5) January 26, 2019
from bengali.sportzwiki.com http://bit.ly/2DDwIT7

No comments:
Post a Comment