গতবছর ঠিক এই সময় যখন সবাই আইপিএল নিয়ে ব্যস্ত, তখন সামনে এলো শামি ও হাসিনের বিতর্কিত সম্পর্কের খবর। তারপর ধীরে ধীরে সব সমস্যা মিটে যায় এবং যে যার মতো জীবন কাটাতে থাকেন। একদিকে নিউজিল্যান্ডের মাটিতে বল হাতে মহম্মদ শামি করছেন এমন কামাল যে ভারতীয় টীমের মান বেড়ে যাচ্ছে বিশ্বের দরবারে। অন্যদিকে পুরনো মডেলিং-অভিনয়ের জগতে ফিরে গেছেন হাসিন জাহান।

মহম্মদ শামির বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ , তার প্রায় বছর ঘুরতে চলল ৷ স্ত্রী হাসিন জাহান এর নায্য বিচার পেয়েছেন কিনা তা লাখ টাকার প্রশ্ন ৷ কিন্তু ওই বিতর্কের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছেন শামির স্ত্রী ৷

কলকাতা সহ ভারতবর্ষ থেকে শীত যাই যাই করছে ৷ মাঝেমধ্যে বসন্তের হাওয়া বলে দিচ্ছে যে,‘বসন্ত এসে গেছে’৷ হাসিনের সাম্প্রতিক ভিডিও কলকাতায় জানুয়ারিতেই বসন্তের এসে যাওয়ার বিষয়টিতে যেন নতুন করে বরণ করছে ৷ কালো নেটের শাড়িতে নাচতে দেখা যাচ্ছে তাঁকে ৷
দেখে নিন তাঁর সেই ভিডিও :
from bengali.sportzwiki.com http://bit.ly/2UnZyfJ

No comments:
Post a Comment