USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, February 19, 2019

এমএসকে প্রসাদ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল নির্বাচনের পর এখন খুললেন মুখ, জানালেন দীনেশ কার্তিক বিশ্বকাপ দলের সদস্য হবেন কী না

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ শুরু হতে এখন প্রায় ১০০ দিন বাকি রয়েছে।সমস্ত দল নিজেদের প্রস্তুতিকে শেষ রূপ দিতে শুরু করে দিয়েছে। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে টি-২০ আর ওয়ানডে সিরিজ খেলতে হবে। ওয়ানডে দলে দীনেশ কার্তিকের জায়গায় ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হয়েছে। এর উপর নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ বয়ান দিয়েছেন।

কেন বাদ পড়লেন দীনেশ কার্তিক?

অভিজ্ঞ ব্যাটসম্যান দীনেশ কার্তিক অস্ট্রেলিয়া আর নিউজিল্যাণ্ড ওয়ানডে সিরিজে ফিনিশারের ভালো ভূমিকা পালন করেছিলেন। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তিনি শেষ ওভারে গিয়ে ম্যাচ ফিনিশ করতে মহেন্দ্র সিং ধোনিকে সাহায্য করেছিলেন। এরপর নিউজিল্যাণ্ডে তিনি ওয়ানডে আর টি-২০ ম্যাচেই কিছু ভাল ইনিংস খেলেছিলেন। তা সত্ত্বেও তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। যা নিয়ে নির্বাচকরা যথেষ্ট সমালোচিত হয়েছিলেন।

এমসকে প্রসাদ দিলেন বয়ান

দীনেশ কার্তিককে দল থেকে বাদ দিয়ে ঋষভ পন্থকে সুযোগ দেওয়া নিয়ে নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ নিজের সাফাই দিয়েছেন। তিনি হটস্টারের সঙ্গে কথাবার্তায় জানিয়েছেন,

“এটা নিশ্চিতভাবেই একটা ভালো তর্ক যা চলছে। আমরা জানি যে দীনেশ কার্তিক ফিনিশারের ভূমিকায় বাস্তবে ভালো করছেন। অন্যদিকে ঋষভ পন্থও যথেষ্ট দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ও যথেষ্ট পরিক্কতা দেখিয়েছে। দুজনে সমানভাবে ভালো কিন্তু দলের জন্য যা ভালো সেটা আমাদের উচিৎ সময়ে সিদ্ধান্ত নিতে হবে”।

পন্থের ওয়ানডেতে প্রদর্শন

ঋষভ পন্থকে দীনেশা কার্তিকের জায়গায় দলে সুযোগ দেওয়া হয়েছে। পন্থ টেস্ট আর টি-২০তে যথেষ্ট ভালো প্রদর্শন করেছেন কিন্তু ওয়ানডেতে তিনি বিশেষ কিছুই করতে পারেন নি। পন্থ গত বছর ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজে দলে জায়গা পেয়েছিলেন। সেই সিরিজে তাকে তিনটি ম্যাচ খেলার সুযোগও দেওয়া হয়েছিল কিন্তু তিনি মাত্র ৪১ রানই করতে পারেন। এরপর তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল।



from bengali.sportzwiki.com http://bit.ly/2Gwkn5N

No comments:

Post a Comment