USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, February 19, 2019

কি হবে লোকসান যদি ভারত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে মানা করে দেয়

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের শুরুয়াত ৩০ মে থেকে হতে চলেছে।এই টুর্নামেন্টে ১৬ জুন ভারত আর পাকিস্তানের মধ্যে ম্যাচ হবে। এখনো পর্যন্ত বিশ্বকাপের কোনো ম্যাচেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে জয় পায়নি। এমনকী টি-২০ বিশ্বকাপের পাকিস্তান এখনো পর্যন্ত ভারতকে হারাতে পারেনি।

ম্যাচ না খেলার দাবী

কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফ জওয়ানদের উপর আতঙ্কি হামলার পর ভারত সম্পূর্ণভাবে পাকিস্তানের বিরোধ করছেন। এর সঙ্গেই বিসিসিআই এর কাছে দাবী করা হচ্ছে যে তারা বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে না খেলুক। এর আগেও বেশ কয়েকবার বিসিসিআইয়ের কাছে দাবী করা হয়েছে যে তারা পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলুক। আগে এই দাবী শোনা হয়নি কিন্তু এবার মামলা যথেষ্ট বড়ো আর বিসিসিআই এর উপর সিদ্ধান্ত নিতে পারে।

কি হবে না খেললে?

পাকিস্তানের সঙ্গে ১৬ জুন যদি ভারত ম্যাচ খেলতে মানা করে দেয় তো তাতে ভারতীয় দলের লোকসান হবে। আইসিসির নিয়মের মোতাবেক যদি একটি দল খেলতে মানা করে দেয় তো অন্য দল ওয়াকওভার পেয়ে যায়। এই অবস্থায় পাকিস্তানকে পুরো পয়েন্ট দিয়ে দেওয়া হবে। এই কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে এর উপরে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বকাপে এর আগেও এমনটা হয়েছে।

যখন দলেরা খেলতে মানা করেছে

ভারত, শ্রীলঙ্কা আর পাকিস্তানের আতিথেয়তায় ১৯৯৬ বিশ্বকাপ আয়োজিত করা হয়েছিল। সেই সময় অস্ট্রেলিয়া আর ওয়েস্টইন্ডিজ সুরক্ষার কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের মাটিতে ম্যাচ খেলতে মানা করে দেয়। এই দুই দেশের না খেলার কারণে শ্রীলঙ্কা পুরো পয়েন্ট পেয়ে যায়। এরপর বিশ্বকাপ ২০০৩ এ ইংল্যাণ্ড দল সুরক্ষার কারণে জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারেতে খেলতে মানা করে দিয়েছিল। ইংল্যাণ্ডের মানা করার পর আইসিসি জিম্বাবোয়েকে পুরো পয়েন্ট দিয়ে দিয়েছিল।



from bengali.sportzwiki.com http://bit.ly/2NbSQqy

No comments:

Post a Comment