USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, April 9, 2019

পাঞ্জাব ৬ উইকেটে হারাল সানরাইজার্সকে, ওয়ার্নারের এই ভুলে হল হার

পাঞ্জাব ৬ উইকেটে হারাল সানরাইজার্সকে, ওয়ার্নারের এই ভুলে হল হার

আইপিএল ২০১৯ এর ২২তম লীগ ম্যাচ আজ সোমবার কিংস ইলেভেন পাঞ্জাব আর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে খেলা হয়েছে। এই ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাব নিজেদের দুর্দান্ত প্রদর্শনের কারণে ৬ উইকেটে জিতে নিয়েছে সেই সঙ্গে তারা পয়েন্টস টেবিলেও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করে ফেলেছে। পাঞ্জাবের এটি এই টুর্নামেন্টের চতুর্থ জয় ছিল।

সানরাইজার্স দাড় করায় ১৫০ রানের সম্মানজনক স্কোর

এই ম্যাচের টস কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন জেতেন আর প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নামা সানরাইজার্সের শুরুটা খারাপ হয় আর দলের প্রথম উইকেট জনি বেয়রস্টোর (১) হিসেবে দলের মাত্র ৭ রানের মাথায় পড়ে। এরপর ডেভিড ওয়ার্নার আর বিজয় শঙ্কর ৪৯ রানের পার্টনারশিপ গড়েন কিন্তু দলের ৫৬ রানের স্কোরে বিজয় শঙ্করও (২৬) আউট হয়ে যান। যদিও ডেভিড ওয়ার্নার এক দিক থেকে দলের জন্য রান করে যান আর সানরাইজার্স দল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান করতে সফল হয়ে। দলের হয়ে ডেভিড ওয়ার্নার সবচেয়ে বেশি ৬২ বলে ৭০ রানের ইনিংস খেলেন। অন্যদিকে বিজয় শঙ্করও দলের হয়ে ২৭ বলে ২৬ রানের ইনিংস খেলেন।
কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে রবিচন্দ্রন অশ্বিন দুর্দান্ত বল করে নিজের কোটার ৪ ওভারে ৩০ রান দিয়ে এক উইকেট হাসিল করেন অন্যদিকে অঙ্কিত রাজপুত ৪ ওভারে মাত্র ২১ রান খরচা করেন।

কিংস ইলেভেন পাঞ্জাব হাসিল করে লক্ষ্য

জবাবে লক্ষ্য তাড়া করতে নামা পাঞ্জাবের শুরুটাও ভাল হয়নি আর দলের তারকা ওপেনার ক্রিস গেইল (১৬) দলের মাত্র ১৮ রানের মাথায় আউট হয়ে যান। এর পর দ্বিতীয় উইকেটের জন্য ময়ঙ্ক আগরওয়াল আর কেএল রাহুল ১১৪ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন আর পাঞ্জাবের জয় নিশ্চিত করেন। এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে পাঞ্জাবের দল এই লক্ষ্য ১৯.৫ ওভারে ৬ উইকেটে হাসিল করে নেয়। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সবচেয়ে বেশি ৫৩ বলে ৭১ রানের ইনিংস খেলেন রাহুল অন্যদিকে দলের হয়ে ময়ঙ্ক আগরওয়ালও ৪৩ বলে ৫৫ রানের ইনিংস খেলেন।

ডেভিড ওয়ার্নারের এই ভুলে হারল হায়দ্রাবাদ

ডেভিড ওয়ার্নার এই ম্যাচে ৬২ বলে ৭০ রানের এক ভীষণই স্লো ইনিংস খেলেন। দলের প্রয়োজনের সময় ওয়ার্নার বড়ো শট মারতে ব্যর্থ হন। ওয়ার্নারের এই ভুলেও দলকে হারের মুখে পড়তে হয়।

এখানে দেখুন সম্পুর্ণ স্কোরকার্ড



from bengali.sportzwiki.com http://bit.ly/2UqpPhR

No comments:

Post a Comment