USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, April 9, 2019

STATS: ম্যাচে হল ৯টি রেকর্ড, কেএল রাহুল নিজের গড়লেন বিশ্বরেকর্ড

STATS: ম্যাচে হল ৯টি রেকর্ড, কেএল রাহুল নিজের গড়লেন বিশ্বরেকর্ড

কিংস ইলেভেন পাঞ্জাবের দল আইপিএল ২০১৯ এর ২২তম লীগ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের দলকে ৬ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে। এই জয়ের সঙ্গেই তারা পয়েন্টস টেবিলে ২টি গুরুত্বপূর্ণ পয়েন্টস অর্জন করে নিয়েছে। এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা বেশ কিছু দুর্দান্ত আর মজাদার রেকর্ডস গড়েছেন। এই রেকর্ডসের ব্যাপারেই আজ আমরা আপনাদের এই প্রতিবেদনের জানাতে চলেছি।

আসুন এক নজর দেখে নেওয়া যাক আজকের ম্যাচে হওয়া রেকর্ডসের দিকে:

১. কিংস ইলেভেন পাঞ্জাবের সানরাইজার্সের বিরুদ্ধে এটি চতুর্থ জয় ছিল। এর আগে দুই দলের মধ্যে ১২টি ম্যাচ খেলা হয়েছিল। যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ ৯টি ম্যাচ জিতেছে বাকি ৩টি ম্যাচ জেতে পাঞ্জাব।

২. মোহালির আইএস বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামে এটি পাঞ্জাবের সানরাইজার্সের বিরুদ্ধে দ্বিতীয় জয় ছিল। এর আগে এই স্টেডিয়ামে দুই দলের মধ্যে মোট ৫টি ম্যাচ খেলা হয়েছিল। যার মধ্যে ৪টি ম্যাচ সানরাইজার্স জেতে বাকি একটি ম্যাচ জিতেছিল পাঞ্জাব।

৩. জনি বেয়রস্টো আজ মুজিব ঊর রহমানের বলে আউট হন, এই আইপিএলে ৬ বার তিনি স্পিনারদের বলেই আউট হন।

৪. ডেভিড ওয়ার্নার আজ ৬২ বলে ৭০ রানের দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন। এটি তার আইপিএল ক্রিকেট কেরিয়ারের ৩৯তম হাফসেঞ্চুরি ছিল।

৫. ডেভিড ওয়ার্নার আজ ৪৯ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এটি তার আইপিএল কেরিয়ায়রের সবচেয়ে স্লো হাফসেঞ্চুরি ছিল।

৬. সানরাইজার্স আজ নিজের শুরুর ১০ ওভারে ৫ এর রান রেটে রান করে। অন্যদিকে সানরাইজার্স দল নিজের শেষ ১০ ওভারে ১০ এর রান রেটে রান করেছে।

৭. ডেভিড ওয়ার্নার আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে লাগাতার সপ্তম হাফসেঞ্চুরি করেছেন। তিনি আরসিবির বিরুদ্ধেও লাগাতার ৭টি হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন।

৮. কেএল রাহুল আজ নিজের আইপিএল কেরিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি করলেন। এটি তার এই আইপিএলের তৃতীয় হাফসেঞ্চুরিও ছিল।

৯. সানরাইজার্শ হায়দ্রাবাদ আজ পাওয়ার প্লেতে মাত্র ২৭ রান করেছে। এটা তাদের দলের এই টুর্নামেন্টের পাওয়ার প্লেতে সবচেয়ে কম রানের স্কোর।



from bengali.sportzwiki.com http://bit.ly/2G42xV1

No comments:

Post a Comment