USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Thursday, April 11, 2019

মুম্বাই ইন্ডিয়ান্স আহত রোহিত শর্মাকে দিতে পারে আজকের ম্যাচে বিশ্রাম, এই প্লেয়ার হবেন অধিনায়ক!

মুম্বাই ইন্ডিয়ান্স আহত রোহিত শর্মাকে দিতে পারে আজকের ম্যাচে বিশ্রাম, এই প্লেয়ার হবেন অধিনায়ক!

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা গতকাল প্র্যাকটিস ম্যাচ চলাকালীন আহত হয়ে গিয়েছিলেন। আজ কিংস ইলেভেন পাঞ্জাব আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে আজ ম্যাচ খেলা হবে। দুই দল এই আইপিএল মরশুমে দুর্দান্ত প্রদর্শন করছে। নিজেদের গত দুটি ম্যাচে মুম্বাইয়ের দল দুর্দান্ত জয় হাসিল করেছিল। অন্যদিকে পাঞ্জাবের কথা ধরা হলে তারা গত ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়েছে। রোহিত শর্মার চোটের কারণে মুম্বাইয়ের সঙ্গে সঙ্গে ভারতীয় দলের চিন্তাও ভীষণ বেড়ে গিয়েছে। আইপিএলের ঠিক পরে ভারতীয় দলকে বিশ্বকাপে অংশ নিতে হবে।

রোহিত পাবেন আজকের ম্যাচে বিশ্রাম!

খবরের কথা ধরা হলে রোহিত শর্মাকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। বিশ্বকাপের কথা মাথায় রেখে এই খেলোয়াড়কে নিয়ে ভারতীয় দল কোনো রিস্ক নিতে চাইবে না। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান জোরে বোলার জসপ্রীত বুমরাহের পর আইপিএল ২০১৯ চলাকালীন বিশ্বকাপে যে খেলোয়াড় খেলতে চলেছেন তাদের জন্য এটা দ্বিতীয় চোট।

এভাবে পেয়েছিলেন রোহিত শর্মা চোট

সূত্রের মোতাবেক ওয়াংখেড়েতে প্র্যাকটিস সেশন চলাকালীন রোহিত শর্মাকে দৌড়তে গিয়ে হঠাত করেই নিজের পা ধরে দাঁড়িয়ে পড়তে দেখা যায়। কিছু পা চলার পরই তিনি মাটিতে শুয়ে পড়েন। মুম্বাইয়ের ফিজিয়ো নীতিন প্যাটেল রোহিতকে সাহায্য করার জন্য দ্রুত মাঠে পৌঁছোন। মাঠেই সামান্য চিকিৎসা দেওয়ার পর তিনি তাকে মাঠের বাইরে নিয়ে আন। রোহিত শর্মা ড্রেসিংরুম পর্যন্ত কোনো সাহায্য ছাড়াও হেঁটে যান।

পোলার্ড সামলাতে পারেন দলের নেতৃত্ব

রোহিত শর্মার ব্যাট এই আইপিএলে খুব একটা কিছু চলেনি। আজ সকলের আশা ছিল যে রোহিত কোনো বড়ো ইনিংস খেলবেন। কিন্তু তার আগে এই খেলোয়াড় আহত হয়ে যান। এখন এমনটা মনে করা হচ্ছে যে এই খেলোয়াড় আজকের ম্যাচে দলে থাকবেন না। যদি দলে রোহিত শর্মা না থাকেন সে ক্ষেত্রে অলরাউন্ডার কায়রণ পোলার্ড দলের নেতৃত্ব সামলাতে পারেন।



from bengali.sportzwiki.com http://bit.ly/2Z4cdaM

No comments:

Post a Comment