মুম্বাই ইন্ডিয়ান্স আর কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে আজ আইপিএলের ২৪তম লীগ ম্যাচ খেলা হচ্ছে। আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান এক বড়ো ধাক্কা খেয়েছে। চোটের কারণে দলের অধিনায়ক রোহিত শর্মাকে ছিটকে যেতে হয়েছে। তার জায়গায় কায়রণ পোলার্ড অধিনায়কত্ব করছেন। রোহিত শর্মার জায়গায় সিদ্ধেশ ল্যাড নিজের ডেবিউ করছেন। বিশ্বকাপের আগে এই চোট ভারতীয় দলের জন্যও বিপদের ঘন্টা বাজাতে পারে। গতকাল প্র্যাকটিস সেশন চলাকালীন রোহিত শর্মাকে দৌড়তে গিয়ে হঠাত নিজের পা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কয়েক পা চলার পর তিনি মাটিতে শুয়ে পড়েন। মুম্বাইয়ের ফিজিয়ো তাকে সাহায্য করতে দ্রুত মাঠে পৌঁছোন।
মুম্বাই ইন্ডিয়ান্সের তরফে বলা হয়েছে এই কথা

মাঠে সামান্য উপাচার করার তিনি তাকে মাঠের বাইরে নিয়ে যান। রোহিত শর্মা ড্রেসিংরুম পর্যন্ত কোনো সাহায্য ছাড়াই হেঁটে যান। এখন মুম্বাই ইন্ডিয়ান্সের তরফে রোহিত শর্মার চোট নিয়ে বয়ান দেওয়া হয়েছে।
আসুন আপনাদের জানাই তারা এই চোটের ব্যাপারে কি বয়ান দিয়েছে।
“রোহিত শর্মার প্রশিক্ষণ চলাকালীন গতকাল ডান পায়ের মাংসপেশীতে টান ধরেছিল। রোহিত গত ২৪ ঘন্টায় যথেষ্ট উন্নতি করেছে। যত দ্রুত সম্ভব তিনি ফিট হয়ে যান, এই কারণে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট রোহিতকে একটি ম্যাচের জন্য বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ কেবল পাঞ্জাবের বিরুদ্ধে। যে কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব আজ কায়রণ পোলার্ড করবেন”।
রোহিত শর্মার দলে না থাকায় মুম্বাই দল বড় ধাক্কা খেয়েছে

রোহিত শর্মার দলে না থাকায় মুম্বাই ইন্ডিয়ান্স বড়ো ধাক্কা খেয়েছে। এই আইপিএল মরশুমে রোহিত শর্মার ব্যাটও বিশেষ চলেনি। আজকের ম্যাচে মুম্বাইয়ের দলে তার কাছ থেকে বড়ো ইনিংসের আশা ছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের চোট নিয়ে দেওয়া আপডেটে ভারতীয় সমর্থক আর মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

from bengali.sportzwiki.com http://bit.ly/2U9run5

No comments:
Post a Comment