USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Saturday, April 6, 2019

জয়ের পর শাহরুখ করলেন বাহুবলী ফিল্মের এই চরিত্রের সঙ্গে রাসেলের তুলনা

আরসিবি আর কেকেআরের মধ্যে আইপিএল ২০১৯ এর ১৭তম ম্যাচ ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হয়েছে। এই ম্যাচ কেকেআর নিজেদের দুর্দান্ত প্রদর্শনের সৌজন্যে ৫ উইকেটের ব্যবধানে জিতে নিয়েছে। এই ম্যাচের হিরো হন কেকেআরের অলরাউন্ডার অ্যান্দ্রে রাসেল। তার দুরন্ত ১৩ বলে ৪৮ রানের সুবাদে ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কলকাতা। তাদের এই জয়ে দলের মালিক শাহরুখ খানকেও যথেষ্ট যথেষ্ট খুশি দেখিয়েছে। তিনি টুইট করে জয়ের নায়ক রাসেলকে বাহুবলী ফিল্মের এই চরিত্রের সঙ্গে তুলনা করেছেন।

আরসিবি করেছিল ২০৫ রানের বড়ো স্কোর

এই ম্যাচের টস কেকেআরের দল জেতে আর প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে আরসিবি দলের শুরুটা ভাল হয় আর পার্থিব প্যাটেল এবং অধিনায়ক কোহলি প্রথম উইকেটের হয়ে ৬৪ রান যোগ করেন। পার্থিবের আউট হওয়ার পর ডেভিলিয়র্স আর কোহলি দ্বিতীয় উইকেটের জন্য ১০৮ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েম আর এই পার্টনারশিপের সৌজন্যে আরসিবির দল নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে। আরসিবির হয়ে সবচেয়ে বেশি ৪৯ বলে ৮৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে দলের হয়ে এবি ডেভিলিয়র্স ৩২ বলে ৬৩ রান করেন।

কেকেআর হাসিল করে লক্ষ্য

RCBvsKKR: রাসেল ঝড়ে উড়ে গেল আরসিবি, সেহবাগ সহ এই তারকারা করলেন প্রশংসা

জবাবে লক্ষ্য তাড়া করতে নামা কেকেআরের শুরুটা ভালো হয়নি আর তাদের ওপেনিং ব্যাটসম্যান সুনীল নারিন (১০) দলের মাত্র ২৮ রানের মাথায় আউট হয়ে যান। এরপর ক্রিস লিন এবং রবিন উথাপ্পা দলের হয়ে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন। যদিও দলের ১০৮ রানের মাথায় দুই ব্যাটসম্যানই আউট হয়ে যান। কিন্তু শেষে অ্যান্দ্রে রাসেলের ঝোড়ো ইনিংসের সৌজন্যে কেকেআরের দল এই ম্যাচ ১৯.১ ওভারে ৫ উইকেটে জিতে নেয়। অ্যান্দ্রে রাসেল দলের হয়ে মাত্র ১৩ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অন্যদিকে ক্রিস লিন দলের হয়ে ৩১ বলে ৪৩ রানের ইনিংস খেলেন।

বাহুবলীর সঙ্গে তুলনা করলেন শাহরুখ খান

ম্যাচ শেষে কেকেআর দলের মালিক শাহরুখ খান যথেষ্ট উচ্ছ্বসিত হন। জয়ের পর নিজের আধিকারিক টুইটার হ্যাণ্ডেল থেকে টুইট করে দলকে শুভেচ্ছাও জানাও কিং খান। কিন্তু তার টুইটে দলের সমস্ত প্লেয়ারদের শুভেচ্ছা জানালেও এই ম্যাচে জয়ের নায়ক অ্যান্দ্রে রাসেলকে নিয়ে একটি স্পেশাল কথা বলেন বলিউড বাদশাহ। রাসেলকে বলিউডের জনপ্রিয় ফিল্ম বাহুবলী নায়ক বাহুবলীর সঙ্গে তুলনা করেন তিনি। যেভাবে বাহুবলী ওই ফিল্মে দুষ্ট বল্লালদেবকে একার কৃতিত্বে হারিয়ে ছিলেন এই ম্যাচেও রাসেল প্রায় তেমনই করেন। নিজের টুইটে কিং খান নীতিশ রানা, ক্রিস লিন এবং রবিন উথাপ্পাকে ট্যাগ করে লেখেন,

“ছেলেরা খুব ভালো খেলেছো। দলের প্রত্যেকেই খুব ভাল খেলেছে, কিন্তু তোমরা সকলেই প্রশংসা বাক্যের চেয়ে এই ছবির বক্তব্যের সঙ্গে বেশি সহমত হবে”।

এখানে দেখুন শাহরুখের টুইট



from bengali.sportzwiki.com http://bit.ly/2WNUmTu

No comments:

Post a Comment