কেকেআরের দল আইপিএল ২০১৯ এর ১৭তম লীগ ম্যাচে আরসিবিকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে। এই জয়ের সঙ্গেই তারা পয়েন্টস টেবিলেও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টস হাসিল করে ফেলেছে। এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা বেশ কিছু দুর্দান্ত এবং মজাদার রেকর্ডস গড়েছেন। আজ আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সেই রেকর্ডসের ব্যাপারেই জানাতে চলেছি।
আসুন এক নজর দেখে নেওয়া যাক আজকে ম্যাচে হওয়া রেকর্ডসের দিকে:

১. কেকেআরের এটি আরসিবির বিরুদ্ধে ১৪তম জয় ছিল। এর আগে দুই দলের মধ্যে মোট ২৩টি ম্যাচ খেলা হয়েছে যার মধ্যে ১৪টি ম্যাচ কেকেআর জেতে আর বাকি ৯টি ম্যাচ জিতেছে আরসিবি।
২. এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআরের এটি আরসিবির বিরুদ্ধে ষষ্ঠ জয় ছিল। এর আগে এই স্টেডিয়ামে এই দুই দলের মধ্যে মোট ৯টি ম্যাচ খেলা হয়েছিল। যার মধ্যে ৫টি কেকেআর জেতে এবং বাকি ৪টি জেতে আরসিবি দল।

৩. বিরাট আর এবি ডেভিলিয়র্সের মধ্যে আজ ১০৮ রানের পার্টনারশিপ হয়। এটি এই দুই খেলোয়াড়ের নবম সেঞ্চুরি পার্টনারশিপ।
৪. বিরাট কোহলি আর এবি ডেভিলিয়র্স দুজনেই আজ হাফসেঞ্চুরি করেছেন। এটা নবমবার ছিল যখন দুই খেলোয়াড় কোনো একটা ইনিংসে এক সঙ্গে হাফসেঞ্চুরি করলেন।
৫. বিরাট কোহলি আজ টি-২০ ক্রিকেটে নিজের ৮০০০ রান পূর্ণ করে ফেলেছেন। তিনি সুরেশ রায়নার পর এমনটা করা দ্বিতীয় ভারতীয় হলেন।

৬. বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করার ব্যাপারে সুরেশ রায়নায় ৫০৮৬ রানকে পেছনে ফেলে দিয়েছেন। কোহলি এখন ৫১১০ রান নিয়ে আইপিএলের সবচেয়ে বেশি রান করা খেলোয়াড় হয়ে গিয়েছেন।
৭. বিরাট কোহলি আজ নিজের আইপিএল কেরিয়ারের ৩৫তম হাফসেঞ্চুরি করেছেন। আইপিএলে তিনি ৪টি সেঞ্চুরিও করেছেন।

৮. বিরাট কোহলি আজ নিজের ৪৫০ বাউন্ডারি পুর্ণ করেন আইপিএলে। তিনি গম্ভীর, ধবন আর রায়নার পর ৪৫০ বাউন্ডারি মারা চতুর্থ খেলোয়াড় হন।
৯. এবি ডেভিলিয়র্স আজ নিজের আইপিএল কেরিয়ারের ৩০তম হাফসেঞ্চুরি করেন। আইপিএলে তিনি ৩টি সেঞ্চুরিও করেছেন।

১০.০ আরসিবির দল গত চারটি ম্যাচ থেকে লাগাতার হেরে চলেছে, আজকের হারের পর এটি গত পাঁচটি ম্যাচের মধ্যে তাদের লাগাতার পাঁচটি হার হল।
from bengali.sportzwiki.com http://bit.ly/2I2GPUU

No comments:
Post a Comment