USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Friday, April 12, 2019

RRvsCKS: ম্যাচে হল মোট ১০টি রেকর্ড, ধোনি এমনটা করা প্রথম অধিনায়ক হলেন

RRvsCKS: ম্যাচে হল মোট ১০টি রেকর্ড, ধোনি এমনটা করা প্রথম অধিনায়ক হলেন

চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালসকে আইপিএল ২০১৯ এর ২৫তম ম্যাচে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে। এই জয়ের সঙ্গেই তারা পয়েণ্টস টেবিলে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টও অর্জন করে নিয়েছে। এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা বেশ কিছু দুর্দান্ত আর গুরুত্বপূর্ণ রেকর্ডস গড়েছেন। এই রেকর্ডসের ব্যাপারেই এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের জানাতে চলেছি।

আসুন এক নজর দেখে নেওয়া যাক আজকের ম্যাচে হওয়া রেকর্ডসের দিকে:

১. চেন্নাইয়ের এটি রাজস্থানের রয়্যালসের বিরুদ্ধে আইপিএলে ১৪তম জয়। এর আগে দুই দলের মধ্যে মোট ২১টি ম্যাচ খেলা হয়েছিল। যার মধ্যে চেন্নাই জেতে ১৩টি ম্যাচ, বাকি ৮টি ম্যাচে জয়লাভ করে রাজস্থান।

২. সওয়াই মানসিং ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাইয়ের এটি রাজস্থানের বিরুদ্ধে তৃতীয় জয় ছিল। এর আগে এই স্টেডিয়ামে এই দুই দলের মধ্যে মোট ৫টি ম্যাচ খেলা হয়েছিল। যার মধ্যে ২টি ম্যাচ জিতেছিল চেন্নাই এবং ৩টি ম্যাচ জেতে রাজস্থান রয়্যালস।

৩. রবীন্দ্র জাদেজা আজ নিজের আইপিএল কেরিয়ারের ১০০তম উইকেট হাসিল করেন। তিনি আইপিএলে ১০০ উইকেট হাসিল করা ১৩তম বোলার হলেন।

৪. রবীন্দ্র জাদেজা প্রথম বাঁহাতি স্পিন বোলার হলেন যিনি আইপিএল কেরিয়ারে ১০০ উইকেট হাসিল করলেন। তার আগে আর কোনো বাঁহাতি স্পিনার আইপিএলে ১০০ উইকেট হাসিল করতে পারেননি।

৫. চেন্নাই সুপার কিংস আজ পাওয়ার প্লেতে মাত্র ২৪ রান করে। এটা তাদের পাওয়ার প্লেতে দ্বিতীয় সবচেয়ে কম রান ছিল।

৬. রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আজ তাদের ১০০ রান ১৪.২ ওভারে হাসিল করেছে। এটা কাকতালীয় ব্যাপার যে রাজস্থান এই মরশুমেই চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ১০০ রান ১৪.২ ওভারেই হাসিল করেছিল।

৭. রাহুল ত্রিপাঠি ১১ এপ্রিল ২০১৭য় নিজের ডেবিউ ম্যাচে ১০ রান করেছিলেন। আজও ১১ এপ্রিল তিনি রাজস্থানের হয়ে ১০ রানের ইনিংসই খেলেন।

৮. আম্বাতি রায়ডু আজ নিজের আইপিএল কেরিয়ায়রের ১৮তম হাফসেঞ্চুরি করেন। অন্যদিকে এটি তার এই মরশুমের প্রথম হাফসেঞ্চুরি ছিল।

৯. এমএস ধোনি আজ নিজের আইপিএল কেরিয়ারের ২২তম হাফসেঞ্চুরি করলেন। এটা তার এই মরশুমের দ্বিতীয় হাফসেঞ্চুরি।

১০. এমএস ধোনি আইপিএলের এমন প্রথম অধিনায়ক হলেন যিনিনিজের দলকে ১০০ ম্যাচ জেতানোর কৃতিত্ব হাসিল করলেন।



from bengali.sportzwiki.com http://bit.ly/2UwXXJ3

No comments:

Post a Comment