চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএল ২০১৯ এর ২৫তম লীগ ম্যাচ জয়পুরের সওয়াই মানসিংয়ের ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে। এই ম্যাচ চেন্নাই সুপার কিংস নিজেদের দুর্দান্ত প্রদর্শনের কারণে ৪ উইকেটে জিতে নিয়েছে আর তাদের এই জয়ের ফলেই তারা পয়েন্টস টেবিলে ২টি গুরুত্বপূর্ন পয়েন্টস হাসিল করে নিয়েছে।
রাজস্থান রয়্যালস খাড়া করে ১৫০ রান

এই ম্যাচের টস চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জেতে আর প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করতে নেমে রাজস্থান রয়্যালসের দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান করতে পারে। রাজস্থানের শুরুটা খারাপ হয় আর অধিনায়ক অজিঙ্ক রাহানে (১৪) দলের ৩১ রানের মাথায় আউট হয়ে যান। এরপর পুরো ইনিংস চলাকালীন রাজস্থানের ব্যাটসম্যানরা হাত খুলে খেলতে পারেননি আর নিয়মিত অন্তরালে তারা উইকেট হারাতে থাকে। শেষে শ্রেয়স গোপাল ৭ বলে ১৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ১৫০ রানে পৌঁছে দেন।
রাজস্থানের হয়ে সবচেয়ে বেশি ২৬ বলে ২৮ রানের ইনিংস বেন স্টোকস খেলেন। অন্যদিকে দলের হয়ে ১০ বলে ২৩ রানের ইনিংস খেলেন জোস বাটলার। চেন্নাই সুপার কিংসের হয়ে রবীন্দ্র জাদেজা নিজের ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট নেন।
চেন্নাই হাসিল করে লক্ষ্য

জবাবে লক্ষ্য তাড়া করতে নামা চেন্নাইয়ের শুরুটাও খারাপ থেকেছে। চেন্নাইয়ের শুরুর চার উইকেট মাত্র ২৪ রানেই পড়ে যায়। এরপর পঞ্চম উইকেটের জন্য এমএস ধোনি আর আম্বাতি রায়ডু ৯৫ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন আর দলকে জয়ের কাছে নিয়ে যান। এই দুর্দান্ত পার্টনারশিপের সৌজন্যেই চেন্নাই সুপার কিংস এই লক্ষ্যকে ৫ উইকেট বাকি থাকতেই হাসিল করে নেয়।
চেন্নাইয়ের হয়ে এমএস ধোনি ৪৩ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে দলের হয়ে আম্বাতি রায়ডুও ৪৭ বলে ৫৭ রানের ইনিংস খেলেন।
ধোনি এই ম্যাচে রাজস্থানের বোলারদের বেছে বেছে আক্রমণ করেন, তিনি জোফ্রা আর্চারের মত ভাল বোলারকে সম্মান দেন আর অন্য বোলারদের বিরুদ্ধে দ্রুতগতিতে রান করেন। তার এই বুদ্ধিমত্তার কারনেই চেন্নাই এই ম্যাচ জিততে পারে।
এখানে দেখুন ম্যাচের সম্পূর্ণ স্কোরকার্ড


from bengali.sportzwiki.com http://bit.ly/2G5vNL2

No comments:
Post a Comment