আইপিএলের এই মরশুম এখনো পর্যন্ত বিতর্কে ভরা থেকেছে। এই আইপিএলে এখনো পর্যন্ত সবচেয়ে বড়ো হল বিতর্ক রবিচন্দ্রন অশ্বিন দ্বারা জোস বাটলারকে মাঙ্কডিং করা। মাঙ্কডিংয়ের এই বিতর্ক এখনো থামার নামই নিচ্ছে না। এই আইপিএলে বেশ কয়েকবার বোলারদের মাঙ্কেডিং দিয়ে ব্যাটসম্যানদের ভয় পাওয়াতে দেখা গিয়েছে।
ম্যাঙ্কেডিং বিতর্কের পর ক্রুণাল পাণ্ডিয়া ব্যাটসম্যানদের ভয় দেখিয়েছেন

মাঙ্কেডিং বিতর্কের পর ক্রিকেট জগত থেকে দু ধরণের রায় সামনে এসেছিল। প্রথমটা সেই ক্রিকেটারদের ছিল যারা এই বিতর্কে রবিচন্দ্রন অশ্বিনকে সঠিক মনে করছিলেন আর খোলাখুলি তাকে সমর্থন করছিলেন। অন্যদিকে দ্বিতীয়পক্ষ তারা ছিলেন যারা তার বিরোধ করছিলেন। সেই বিতর্কের পর থেকে এই আইপিএলে বোলাররা বেশ কয়েকবার ব্যাটসম্যানদের মাঙ্কেডিংয়ের ভয় দেখিয়েছেন। অশ্বিনের পর মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিন বোলার ক্রুণাল পাণ্ডিয়া প্রথমে কিংস ইলেভেন পাঞ্জাবের ময়ঙ্ক আগরওয়ালকে মাঙ্কেডিংয়ে ভয় দেখিয়েছিলেন। এরপর ক্রুণাল আরো একবার চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে মাঙ্কেডিংয়ের ভয় দেখান।
ওয়ার্নার এই ম্যাচে অশ্বিনএর থেকে ভয় পেয়েছিলেন

আইপিএলে আজ ২২তম লীগ ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাব আর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে খেলা হয়েছে। যেখানে পাঞ্জাবের দল টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন পাওয়ার প্লের পর বোলিং করতে আসেন। অশ্বিন হায়দ্ররাবাদের ইনিংসের সপ্তম ওভারে বল করছিলেন। এই ওভারের দ্বিতীয় বলে ননস্ট্রাইকারে ডেভিড ওয়ার্নার ছিলেন আর বল করার আগেই সামান্যে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু এরপর ওয়ার্নার অশ্বিনকে দেখেন আর দ্রুত ফের ক্রিজে ফিরে আসেন।
হায়দ্রাবাদের দল এই ম্যাচে ভীষণই শ্লথ গতিতে খেলেছে আর ডেভিড ওয়ার্নারের ৭০ রানের ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ১৫০ রান করে। যা সহজেই কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা হাসিল করে নেয়।
এখানে দেখুন ভিডিয়ো
— adarsh kumar (@adarshk06684881) 8 April 2019
from bengali.sportzwiki.com http://bit.ly/2Ur1ZCG

No comments:
Post a Comment